Bangladesh
Bangladesh

Bangladesh: প্রিয় দেশবাসী, প্রস্তুত হোন – দেশ রক্ষার গণআন্দোলনে

Bengal Liberty: 

প্রিয় দেশবাসী,
সালাম নিবেন। আজ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই।

আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশের অস্তিত্ব আজ হুমকির মুখে। (Bangladesh)

তথাকথিত সরকারের জনপ্রিয়তা আজ একেবারে তলানিতে। মানুষের মুখে খাবার নেই, পকেটে টাকা নেই, কিন্তু দ্রব্যমূল্যের আগুনে মানুষ পুড়ছে। আইনের শাসন নেই, বিচার নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই। যারা একসময় “গণতন্ত্র” এর কথা বলে ক্ষমতায় এসেছিল, তারাই আজ গণতন্ত্রকে কবর দিয়েছে।

গত দুই বছরে আমরা কি দেখলাম? (Bangladesh)

জুলাই এর নামে একটি রাজনৈতিক নাটক মঞ্চস্থ করে হাজার হাজার নিরীহ মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে। ৮৪১ জনের তালিকা দিলেও আজ পর্যন্ত ৩১৪ জনের পরিচয়ই নিশ্চিত করতে পারেনি। বাকি লাশগুলো কোথায়? তাদের পরিবার কোথায়? এর জবাব কে দেবে?

একদিকে মোব ভায়োলেন্সের নামে বিনা বিচারে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে। অন্যদিকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধী মতকে দমন করা হচ্ছে। দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। শিশুরা ভ্যাকসিনের অভাবে মারা যাচ্ছে। আর সরকার ব্যস্ত “ডকুমেন্টারি” আর “উৎসব” নিয়ে।

Bangladesh
Bangladesh

প্রিয় ভাই ও বোনেরা,
মনে রাখবেন, এই দেশ কারো পৈতৃক সম্পত্তি না। এই দেশ ১৮ কোটি মানুষের। মুক্তিযুদ্ধের চেতনা কারো একার না। যারা আজ মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চায়, যারা রাজাকারদের গাড়িতে পতাকা তুলে দেয়, তারাই দেশের আসল শত্রু।

তাই আমি আপনাদের আহ্বান জানাই – আর ঘরে বসে থাকবেন না। প্রস্তুত হয়ে যান। দেশকে রক্ষা করার গণআন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন।

এই আন্দোলন কোনো দলের আন্দোলন না। এই আন্দোলন বাংলাদেশের আন্দোলন। এই আন্দোলন ৩০ লক্ষ শহীদের আন্দোলন। এই আন্দোলন আপনার সন্তানের ভবিষ্যতের আন্দোলন। (Bangladesh)

আমরা ভয় পাই না। কারণ আমাদের পেছনে ১৯৭১ আছে। আমাদের সামনে শেখ হাসিনার আদর্শ আছে। আমাদের হৃদয়ে দেশপ্রেম আছে।

আসুন, দল-মত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই। এই ফ্যাসিবাদী, স্বৈরাচারী সরকারকে জনগণের শক্তি দিয়ে প্রতিহত করি। বাংলাদেশকে আবারও শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথে ফিরিয়ে আনি।

জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।

লেখক: নয়ন বিশ্বাস রকি
_সাবেক ছাত্রলীগ নেতা, সমাজসেবক ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের কর্মী.

আরও পড়ুন:

https://bengalliberty.com/2026/08/31/bangladesh-economy/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury