Bengal Liberty : রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন নিয়ে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার (7th Pay Commission Website)। সপ্তম বেতন কমিশনের কাজের জন্য এবার চালু করা হল বিশেষ ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা বেতন, ভাতা, পদোন্নতি এবং অবসরকালীন সুবিধা-সহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ও প্রস্তাব জানাতে পারবেন (7th Pay Commission Website)।

অনলাইনেই জমা দিতে হবে দাবি, মতামত ও স্মারকলিপি (7th Pay Commission Website)
সপ্তম বেতন কমিশনের তরফে ২ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিশনের বিভিন্ন কাজের জন্য এই ওয়েবসাইট ব্যবহার করা হবে। এর মধ্যে রয়েছে তথ্য প্রকাশ, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, স্মারকলিপি গ্রহণ এবং অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়। ইতিমধ্যেই স্মারকলিপি ও প্রস্তাব জমা দেওয়ার অনলাইন মডিউল চালু করে দেওয়া হয়েছে।কমিশনের তরফে রাজ্য সরকারের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বিভিন্ন সংগঠনকে নিজেদের দাবি ও মতামত জানানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বেতন কাঠামো, ভাতা, পদোন্নতি, অবসরকালীন সুবিধা-সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংগঠনগুলি তাদের প্রস্তাব জমা দিতে পারবে। শুধু সংগঠন নয়, কোনও কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী চাইলে ব্যক্তিগত ভাবেও নিজের মতামত ও প্রস্তাব কমিশনের কাছে জানাতে পারবেন। তবে সেক্ষেত্রেও কমিশনের নির্দিষ্ট অনলাইন মডিউল ব্যবহার করেই প্রস্তাব জমা দিতে হবে।

কাগজে বা ই-মেলে পাঠানো প্রস্তাব গ্রহণ নয় (7th Pay Commission Website)
এক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয় হল, শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে জমা দেওয়া স্মারকলিপি ও প্রস্তাবই বিবেচনা করবে কমিশন। কাগজে জমা দেওয়া স্মারকলিপি, হার্ড কপি, পিডিএফ ফাইল কিংবা ই-মেলের মাধ্যমে পাঠানো কোনও প্রস্তাব গ্রহণ বা বিবেচনা করা হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে। অর্থ দফতরের ২২ জুলাই, ২০২৬-এর রেজোলিউশনে অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠনও এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
আরও খবর

ফলে সপ্তম পে কমিশনের মাধ্যমে রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বেতন, ভাতা, পদোন্নতি এবং অবসরকালীন সুযোগ-সুবিধা নিয়ে তাঁদের দাবি ও মতামত সরাসরি কমিশনের কাছে পৌঁছে দেওয়ার পথ খুলে গেল। এখন নজর, কর্মী ও অবসরপ্রাপ্তদের প্রস্তাবের ভিত্তিতে সপ্তম বেতন কমিশনের সুপারিশে কী ধরনের পরিবর্তন বা নতুন সিদ্ধান্ত উঠে আসে।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/09/03/ed-raids-4/


