Bengal Liberty
পশ্চিমবঙ্গ বিধানসভা(West Bengal police)নির্বাচনে কর্তব্যরত পুলিশকর্মীদের জন্য বিশেষ সাম্মানিক দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই উদ্দেশ্যে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পক্ষ থেকে মোট ৬২ কোটি ৫৫ লক্ষ ৯০ হাজার ৬৫০ টাকা মঞ্জুর করল রাজ্য। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে ৩ সেপ্টেম্বর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

পুলিশকর্মীদের সাম্মানিক বাবদ বরাদ্দ(West Bengal police)
নিজের কর্মস্থলের বাইরে সেক্টর, নাকা, কিউআরটি, ফ্লাইং স্কোয়াড, এসএসটি-সহ নির্বাচনী ডিউটি করা ৩২ হাজার ১২৯ জন পুলিশকর্মীর জন্য ধার্য করা হয়েছে মাথাপিছু ১০ হাজার টাকা। পুলিশ বিভাগীয় বিভিন্ন সেলে দায়িত্ব পালন করা কর্মীদের আরও ২ হাজার ৯৫৬ জনকেও মাথাপিছু ১০ হাজার টাকা করে অনারারিয়াম দেওয়া হবে। নির্বাচনের সঙ্গে সম্পর্কিত সাধারণ নির্বাচনের কাজে নিযুক্ত পশ্চিমবঙ্গ পুলিশের কর্মীদের অনারারিয়াম দেওয়া হবে। ডিজি আইজি থেকে ডিআইজি সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশকর্মীরা এই অনারারিয়ামের আওতায় থাকবে। ভোটের কাজে ৩২ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন ছিলেন। তাঁদের সাম্মানিক হিসেবে জনপিছু ১০ হাজার টাকা দেওয়ার কথা জানানো হয়েছে।



