Bengal Liberty : পণ্যসামগ্রীর প্যাকেট, মোড়ক কিংবা বাক্সে হিন্দু দেব-দেবীর ছবি ব্যবহার নিয়ে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন এক জনস্বার্থ মামলাকারী (Calcutta High court)। ব্যবহারের পর সেই প্যাকেট ও মোড়কই যখন জঞ্জালস্তূপ বা নর্দমায় গিয়ে পড়ে, তখন তা ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে কি না-এই প্রশ্ন তুলে আদালতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। মামলায় কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চেয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী ২৯ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি (Calcutta High court)।

দেবতার ছবি ব্যবহারের পরিণতি কোথায়? (Calcutta High court)
মামলাকারী অভিজিৎ জোশির বক্তব্য, বাজারচলতি বিভিন্ন বাণিজ্যিক পণ্য, প্যাকেট, মোড়ক, প্লাস্টিকের বাক্স-সহ নানা ভোগ্যপণ্যে হিন্দু দেব-দেবীর ছবি ব্যবহার করা হয়। কিন্তু পণ্য ব্যবহারের পর সেই প্যাকেট বা মোড়কগুলির অনেকগুলিই সাধারণ জঞ্জালের সঙ্গে ফেলে দেওয়া হয়। কখনও তা গিয়ে পড়ে নর্দমাতেও। ফলে দেব-দেবীর ছবিও চলে যায় আবর্জনার স্তূপে।
মামলাকারীর আইনজীবী রামকৃষ্ণ ভট্টাচার্যের সওয়াল, সংবিধান প্রত্যেক নাগরিককে ধর্মীয় বিশ্বাস ও আচার পালনের স্বাধীনতা দিয়েছে। সেই জায়গায় দেব-দেবীর ছবি ব্যবহারের পর তা যদি আবর্জনার মধ্যে পড়ে থাকে, তাহলে তা ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। তাই বাণিজ্যিক পণ্যের প্যাকেট বা মোড়কে দেব-দেবীর ছবি ব্যবহারের বিষয়ে উপযুক্ত বিধিনিষেধ জারি করা প্রয়োজন বলে দাবি করা হয়েছে।
আরও খবর

কেন্দ্রের জবাব তলব হাই কোর্টের (Calcutta High court)
মামলাকারীর পক্ষ থেকে আদালতের কাছে আবেদন করা হয়েছে, পণ্যসামগ্রীর প্যাকেট বা মোড়কে দেব-দেবীর ছবি ব্যবহার বন্ধ করার বিষয়ে কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক। আইনজীবীর বক্তব্য, দেশের বিভিন্ন প্রান্তে একাধিক সংস্থা বাণিজ্যিক পণ্যের প্রচারে দেব-দেবীর ছবি ব্যবহার করে থাকে। অথচ ব্যবহারের পর সেই ছবিগুলির কী পরিণতি হয়, তা নিয়ে যথেষ্ট নজরদারি নেই। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে বলেও আদালতে উল্লেখ করা হয়। তাহলে দেব-দেবীর ছবি ব্যবহার করে পণ্য বিক্রি করা সংস্থাগুলির ক্ষেত্রে কেন কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না, সেই প্রশ্নও তোলা হয়েছে।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলাটি শুনে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চেয়েছে। পরবর্তী শুনানিতে কেন্দ্রের তরফে লিখিত জবাব অথবা এ বিষয়ে কোনও নির্দেশিকা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত সলিসিটর জেনারেল। আগামী ২৯ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/09/04/cm-suvendu-adhikari-170/


