Kaustuv Bagchi
Kaustuv Bagchi

Kaustuv Bagchi : ‘মেলালেন তিনি মেলালেন’! সত্যিই কি রাজ-কৌস্তভের মিল হল? কী বলছেন কৌস্তভ?

Bengal Liberty : ‘পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে’। সত্যিই কি বদলে গেল বাংলার রাজনীতির চেনা ছব? নাকি সংস্কৃতির মঞ্চে রাজনীতিকে দূরে রাখার এক নতুন বার্তা দিয়েছিলেন কৌস্তভ (Kaustuv Bagchi)? মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে বিজেপির কৌস্তভ বাগচী এবং তৃণমূলের রাজ চক্রবর্তীর নজিরবিহীন মুহূর্ত এক তুড়িতেই ভাইরাল হয়ে যায়। মাত্র কয়েক মাস আগেও ভোটের ময়দানে যাঁদের অবস্থান ছিল সম্পূর্ণ বিপরীত মেরুতে, তাঁদেরই এভাবে একসঙ্গে গান গাইতে দেখে বিস্মিত হয় রাজনৈতিক মহল থেকে শুরু করে দুই দলের কর্মী-সমর্থকদের একাংশ (Kaustuv Bagchi)। অতঃপর মুখ খুললেন ব্যারাকপুরের বিধায়ক। এক কথায় স্পষ্ট করে দিলেন, “সংস্কৃতির মঞ্চে যদি আমরা তৃণমূল সরকারের মতন একই জিনিস করি তাহলে ওদের আর আমাদের মধ্যে তফাৎ কি থাকল? কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়, তা বলে কুকুর কামড়ানো কিহে মানুষের শোভা পায়?”

Kaustuv Bagchi
Kaustuv Bagchi

উত্তমের গানে মিলল দুই যুযুধান কণ্ঠ (Kaustuv Bagchi)

উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে রাজ্য সরকারের আয়োজনে আলোকসজ্জায় সেজে ওঠে শহর। শিল্পীদের সঙ্গে পদযাত্রায় পা মেলান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই অনুষ্ঠানের মঞ্চেই রাজ-কৌস্তভের যুগলবন্দি তৈরি করে রাজনৈতিক মহলে নতুন আলোচনা। তাঁদের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। ঘটনাটি ঘিরে বিজেপির পুরনো কর্মী-সমর্থকদের একাংশের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়। এমনকি পরবর্তী এক সিনেমার প্রিমিয়ারেও তৃণমূল ঘনিষ্ঠ শিল্পীদের সঙ্গে কৌস্তভের হাসিমুখে কথাবার্তার ছবি সামনে এনে বিতর্কের আগুনে ঘৃতাহুতি দেয় বিজেপির একাংশ।

Advertisement
Advertisement

বিতর্কে জল ঢাললেন কৌস্তভ (Kaustuv Bagchi)

বিতর্কের মুখে নিজের অবস্থান স্পষ্ট করে কৌস্তভ বাগচী জানান, কর্মী-সমর্থকদের আবেগ ও অভিমানকে তিনি কোনওভাবেই ছোট করে দেখছেন না। তাঁর কথায়, তাঁদের রাগ, ক্ষোভ ও অভিমান সম্পূর্ণ যুক্তিসঙ্গত। তবে উত্তম কুমারের জন্মশতবর্ষের অনুষ্ঠানটি ছিল একটি সরকারি সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিভিন্ন শিল্পী ও কলাকুশলীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কৌস্তভের দাবি, তিনি নিজে রাজ চক্রবর্তীকে গান গাওয়ার জন্য ডাকেননি, তিনি গান গাওয়ার সময় রাজ পিছন থেকে এসে সুর মেলান। তাই তাঁকে সেখান থেকে সরিয়ে দেওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না।

Advertisement
Advertisement

একইভাবে সিনেমার প্রিমিয়ারে যাওয়া নিয়েও তাঁর বক্তব্য, সেটি ছিল নিছক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া এবং সেখানে কারা উপস্থিত থাকবেন, তা তাঁর জানা ছিল না। তবে রাজনৈতিক অবস্থানের ক্ষেত্রে কোনও আপস হয়নি, ভবিষ্যতেও হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। অতীতে নিজের ও দলের কর্মীদের ওপর হওয়া অত্যাচারও তিনি ভোলেননি বলে দাবি কৌস্তভের। তাঁর কথায়, “রাজনৈতিক মঞ্চে ‘আমরা-ওরা’ বিভাজন থাকবে, কিন্তু সংস্কৃতির মঞ্চে সেই বিভাজন টেনে আনা উচিত নয়।” তাঁর বক্তব্য, নতুন পরিবর্তনের অর্থই হল রাজনৈতিক বিরোধ ভুলে নয়, বরং সব মানুষকে সঙ্গে নিয়ে চলা-তবে তার অর্থ কোনও রাজনৈতিক সমঝোতা নয়।

আরও পড়ুন : 

https://bengalliberty.com/2026/09/05/birbhum-3/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury