Bengal Liberty
ভোপালের আজনার নদী নিজে হাতে একা(Bittu Tabahi)পরিষ্কার করে নতুন কীর্তিমান স্থাপন করলেন একুশ বছরের বিস্ময় বালক সুরেন্দ্র সিং চৌধুরি ওরফে ‘বিট্টু তাবাহী’। নামে তাবাহী থাকলেও খুব কম বয়সেই নিজের দায়িত্বজ্ঞান সম্বন্ধে ওয়াকিবহাল তরুণ তুর্কি। ভোপালের আজনার নদীতে জলের বোতল, চিপসের প্যাকেট, গলে যাওয়া প্লাস্টিক, সমস্ত রকম নোংরা সামগ্রী নদীতেই ফেলা হত তারপরে হঠাৎ একদিন নদীতে নেমে সমস্ত নোংরা নিজের হাতে কোনো রকম প্রযুক্তির ব্যবহার না করে পুরো নদীটি পরিষ্কার করে তাঁর গরিমা ফিরিয়ে দিলেন সুরেন্দ্র সিং চৌধুরি এই ঘটনার পরেই দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।

মুখ্যমন্ত্রীর বিশেষ সম্মান(Bittu Tabahi)
নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে আগের অবস্থা এখনকার অবস্থার ছবি পোস্ট করার পরেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বিট্টুর ভূয়সী প্রশংসা করে নিজের এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ” তুমি শুধু বিওয়ারার ছেলে নয় তুমি সারা দেশের গর্ব তোমার কৃতিত্বকে কুর্নিশ জানাচ্ছি তোমার ভবিষ্যতের দিকে আমরা বিশেষ ভাবে নজর রাখব তোমার কাজকে সেলাম একক যোদ্ধা”।

বিশ্বের দরবারে নয়া কৃতি(Bittu Tabahi)
আজনার নদী পরিষ্কার করার পরেই সূত্রের খবর নেদারল্যান্ডসের একটি বড় কোম্পানি বিট্টুকে চাকরির সুযোগ দিতে চাইছে যদিও এখনো অবধি কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে এত বড় জনসংখ্যা যেই দেশে আছে সেখানে একজন বিট্টুকে দিয়ে হবে না আরও হাজারে হাজারে বিট্টুর মতো নিঃস্বার্থ ছেলেদের প্রয়োজন যারা নিজের কথা না ভেবে দেশের কথা আগে ভাবে।
আরও খবর
নাগরিক বোধ নিয়ে সমস্যা(Bittu Tabahi)
বিশ্বের নামীদামি দেশগুলির মধ্যেও ভারতের নাগরিক বোধ নিয়ে ভারতকে ট্রল, সমালোচনা করা হয় ভারতের নানান জায়গায় রাস্তাঘাট, ব্রিজ নোংরা করাটা খুবই গর্বের সঙ্গে উদযাপন করা হয় এই প্রবণতাকে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ না করলে একদিন বাইরের নোংরা নাগরিকদের বাড়িতেও প্রবেশ করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।



