Bengal Liberty:
রাজ্যে ফের সক্রিয় বর্ষা। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ—দুই জায়গাতেই বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় (Weather Update)।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?(weather Update)
৭ থেকে ৯ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিম বর্ধমান ও বীরভূমে এক-দু’জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বইতে পারে।
আরও খবর
৮ থেকে ৯ সেপ্টেম্বর বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৯ থেকে ১০ সেপ্টেম্বর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ ও ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সতর্কতা রয়েছে।

উত্তরবঙ্গে আরও দুর্যোগের আশঙ্কা (weather Update)
উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির দাপট বেশি থাকবে। ৬ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
৭ থেকে ৯ সেপ্টেম্বর দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত, নিচু এলাকায় জল জমা এবং ফসলের ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বজ্রঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ শহরগুলিতে বিদ্যুৎ কেবল যাবে মাটির তলায়! জানালেন পুরমন্ত্রী


