Bengal Liberty
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে দুমড়ে-মুচড়ে যাওয়া কংক্রিটের টুকরো এবং ধ্বংসস্তূপ (Delhi Incident)। উঠে দাঁড়ানোরও পরিস্থিতি নেই। সেই ধ্বংসাবশেষের নীচেই আটকে এক পড়ুয়া। উদ্ধারের আশায় ভিডিয়োকল করে নিজের অবস্থার কথা জানায়। তার শরীরে রক্তের দাগ, মুখ ধুলোয় ঢাকা।

ভিডিয়োকলে সাহায্যের আবেদন
দিল্লির সত্য নিকেতনে ধসে পড়া একটি ‘পেইং গেস্ট’ ৬ তলা ভবন ভেঙে পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৬। ১১ জনকে জীবিত উদ্ধার, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা। গুরুতর জখম হয়েছেন আরও ১১ জন। তাঁদের মধ্যে ১০ জনকে এমস ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এক পড়ুয়া, এমনই মর্মান্তিক ছবি প্রকাশ্যে এসেছে। ঘটনার পর থেকেই জোরকদমে চলছে উদ্ধারকাজ। এখনও ধ্বংসস্তূপ পুরোপুরি সরানো সম্ভব হয়নি। ফলে তার নীচে আরও কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভেঙে পড়া এই ভবনটিতে ৭৫ শয্যার পেয়িং গেস্ট চলত।

আরও খবর
একটি ১১ সেকেন্ডের ভিডিও ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কংগ্রেসের ছাত্র সংগঠন ‘ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া’ (NSUI)-র পক্ষ থেকে সমাজ মাধ্যমে শেয়ার হয় ভিডিওটি। ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা এক পড়ুয়ার ভয়াবহ পরিস্থিতির ছবি ধরা পড়ে। ভিডিও অনুযায়ী, কংক্রিটের টুকরোয় ঘেরা অত্যন্ত সংকীর্ণ জায়গায় শুয়ে রয়েছেন ওই পড়ুয়া। তাঁর মুখ ও শরীর ধুলোয় ঢাকা। শরীরেও রক্তের দাগ স্পষ্ট। সেই অবস্থাতেই ধীরে ধীরে ক্যামেরা ঘুরিয়ে চারপাশের বিপজ্জনক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছেন তিনি। সম্ভবত কোনও বন্ধু বা পরিচিতকে ভিডিয়োকলের মাধ্যমে নিজের অবস্থার কথা জানিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করছিল ওই পড়ুয়া। ধ্বংসস্তূপের নীচে আটকে থেকেও তাঁর এই মরিয়া বাঁচার চেষ্টা।

উল্লেখ্য, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ। এনডিআরএফ (NDRF), দিল্লি ফায়ার সার্ভিস এবং ডিডিএমএ (DDMA)-র যৌথ উদ্ধারকারী দল পৌঁছায় ধ্বংসস্তূপে উদ্ধারের কাজে। ১২টি দমকলের ইঞ্জিন, উদ্ধারকারী দল ও ক্যাটস অ্যাম্বুলেন্স কাজ শুরু করে। ধ্বংসস্তূপের মধ্য থেকে আটকে পড়া মানুষদের বাঁচাতে হাত দিয়েই মাটি ও কংক্রিট সরানোর কাজে লেগে পড়েন স্থানীয় বাসিন্দারা।


