Weather Alert
Weather Alert

মহালয়ার মুখেও বৃষ্টির ভ্রুকুটি! একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে। দুর্যোগের আশঙ্কায় দুই বঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে মহালয়ার দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ফলে বর্ষা কবে বাংলা থেকে বিদায় নেবে, সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠছে।

Weather Alert
Weather Alert

শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

অপরদিকে দেশের বিভিন্ন অংশে ধীরে ধীরে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হলেও বাংলায় এখনও বৃষ্টির দাপট পুরোপুরি কমেনি। মহালয়ার আগে নতুন করে ঝড়বৃষ্টির পূর্বাভাস সেই বিষয়টিই আরও স্পষ্ট করেছে। তবে মহালয়ার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় কিছুটা স্বস্তি মিলতে পারে। তবে, আপাতত শুক্রবার দুই বঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Soham Mullick
Soham Mullick

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা। ডিজিটাল মাধ্যমেই সাংবাদিকতার জগতে হাতেখড়ি। বর্তমানে Bengal Liberty-র কার্যনির্বাহী সম্পাদক হিসাবে গুরুদায়িত্ব সামলাচ্ছে। খেলাধুলা নিয়ে বিশেষ আগ্রহ। পাশাপাশি, সব ধরনের খবরের খোঁজে কাটে রাত-দিন। অভিজ্ঞদের থেকে প্রতিনিয়ত শেখার আগ্রহ রয়েছে। কাজের বাইরে নেশা বলতে, সঙ্গীত চর্চা এবং ড্রামস বাজানো।