Bengal liberty: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিরোধীদের রাজনৈতিক প্রচারের মোকাবিলা করতে পালটা রণকৌশল নিল বিজেপি। সম্প্রতি নয়াদিল্লিতে দলের সদর দফতরে দলের সাধারণ সম্পাদকদের সঙ্গে এই নিয়ে বৈঠক হয়। জানা যাচ্ছে, বিরোধীদের আন্দোলন ঠেকাতে সংগঠন মজবুত করা ও পালটা প্রচারে জোর দিতে চাইছে গেরুয়া শিবির।

জ্ঞানেশ ইস্যুতে বিরোধী মোকাবিলায় ছক কষছে বিজেপি
বিজেপির তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, বৈঠকে দলের সাংগঠনিক বিষয় ও আগামীদিনে কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে বৈঠকের আলোচ্যসূচি নিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। বৈঠকে শুধু সাংগঠনিক কাজকর্ম পর্যালোচনাই নয়, বিরোধীদের রাজনৈতিক বয়ানের জবাব কীভাবে দেওয়া হবে তা নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। তবে বৈঠক থেকে কী সিদ্ধান্ত বেরিয়ে এসেছে, সেই বিষয়ে কিছু জানা যায়নি।
তবে তৃণমূল স্তরে জন সংযোগ বাড়ানো, সদস্য সংগ্রহ অভিযান ও আগামী রাজ্য, জাতীয় নির্বাচনে প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সংগঠন সম্পাদক বি এল সন্তোষ, জাতীয় সাধারণ সম্পাদক স্মৃতি ইরানি, বিনোদ তাওড়ে, রাজ্যসভার সাংসদ তরুণ চুঘ সহ দলের শীর্ষ নেতারা।
আরও খবর
বিরোধী যখন জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে আন্দোলনকে তীব্র করছে, তখন পালটা প্রচারের ওপর জোর দিচ্ছে গেরুয়া শিবির। সেই সঙ্গে কর্মীদের যেকোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্যও প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে বিজেপি এক্ষেত্রে পালটা বিবৃতিতে সীমাবদ্ধ থাকবে, নাকি পান্টা সাংগঠনিক স্তরে প্রস্তুতি নেবে তা আগামীদিনের কর্মসূচির মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে বলে অভিমত রাজনৈতিক মহলের।


