Bengal Liberty : যেমন কথা, তেমন কাজ। আলিপুরদুয়ারে গিয়ে মেডিক্যাল কলেজ তৈরির কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই উদ্যোগে রাজ্যের পাশে দাঁড়াল চা বাগান কর্তৃপক্ষ। রবিবার প্রস্তাবিত মেডিক্যাল কলেজের জন্য নির্ধারিত জমি পরিদর্শন করলেন আলিপুরদুয়ারের বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকেরা। মেডিক্যাল কলেজ তৈরির জন্য জমি দিয়ে নজির গড়ল চা বাগান কর্তৃপক্ষ। এই পদক্ষেপে খুশি এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ।
আলিপুরদুয়ারে মেডিক্যাল কলেজ গড়ে তোলার জন্য ৯০ একর জমি দিয়েছে মাঝের ডাবরি চা বাগান কর্তৃপক্ষ। মাঝের ডাবরি চা বাগান সংলগ্ন দমনপুর এলাকায় এই জমি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ওই এলাকায় মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস।
রবিবার প্রস্তাবিত মেডিক্যাল কলেজের জন্য নির্ধারিত জমি পরিদর্শনে যান আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস, মহকুমাশাসক রিচার্ড লেপচা এবং মাঝের ডাবরি চা বাগানের ম্যানেজার চিন্ময় ধর। চা বাগান কর্তৃপক্ষের দাবি, ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই জমি দেওয়া দেশের মানুষের জন্যই একটি গুরুত্বপূর্ণ অবদান। নতুন সরকারের উদ্যোগে এই পরিকল্পনা যত দ্রুত বাস্তবায়িত হবে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিকিৎসাবিদ্যা পড়ার সুযোগ ততই সহজ হবে।
আরও খবর
দেবীপক্ষের সূচনা হয়েছে। প্রতিপদ থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে দেবীবন্দনা। উৎসবের এই আবহে আলিপুরদুয়ার মেডিক্যাল কলেজ তৈরির পরিকল্পনা আরও এক ধাপ এগোল বলে দাবি প্রশাসনের। জমি পরিদর্শনের পর বিধায়ক জানান, দ্রুত ওই এলাকায় মেডিক্যাল কলেজ তৈরির কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে।


