Houthi Saudi
Houthi Saudi

রিয়াধে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ

Bengal Liberty : সৌদি আরবের রিয়াধে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি জঙ্গিদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেই সিসিটিভি ফুটেজ হামলার সময় বীভৎসতার দৃশ্য ফুটে উঠেছে। গত শনিবার হুতি জঙ্গিদের রিয়াধ বিমানবন্দরে হামলার ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। তিনশো জনের বেশি আহত হয়েছেন বলে খবর। মৃতদের মধ্যে একজন ভারতীয় রয়েছেন। রিয়াধে ভারতীয় দূতাবাসের সূত্র অনুযায়ী, ১১ জন ভারতীয় আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে হামলার মুহূর্তের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে।

সেই ফুটেজ অনুযায়ী দেখা গিয়েছে, রিয়াধ বিমানবন্দরে অনেক যাত্রী যাদের মধ্যে বেশিরভাগই পুণ্যার্থী বিমান ধরার জন্য অপেক্ষা করছেন। ঠিক তখনই বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কে দৌড়াদৌড়ি করতে শুরু করেন যাত্রীরা। নিষেশের মধ্যে কালো ধোঁয়ায় চারিদিক ভরে যায়। প্রাণ বাঁচাতে অনেককে আর্তনাদ করতে দেখা যায়। শনিবারের সেই হামলার ঘটনার পর রবিবারও বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। তারপর রিয়াধ বিমানবন্দরকে বন্ধ করে রাখা হয়েছে। হুতি জঙ্গিদের হামলার আতঙ্কের জেরে রিয়াধে স্কুলগুলিতে অনলাইন ক্লাস হচ্ছে। এই ঘটনার পর প্রশাসনিক স্তরে চরম সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।