Bengal Liberty : ককরোচ জনতা পার্টি বা সিজেপি-র দুই নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করে ৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতে তিহার জেলে পাঠানোর ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে। পিছিয়ে নেই বামফ্রন্টও। বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে এই ঘটনা নিয়ে গর্জে ওঠেন বামফ্রন্ট সভাপতি বিমান বসু।
দিল্লির যন্তর মন্তর এলাকাটি প্রতিবাদস্থল হিসেবে বাতিল করার পর, নিষেধাজ্ঞা অমান্য করে গেট টপকে সেখানে প্রবেশ করে সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা এবং অন্যান্য প্রতিবাদকারীরা। এ পরেই তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন বিরোধী নেতা এই গ্রেপ্তারকে ‘ভিতুর কাজ’ বলে তীব্র সমালোচনা করেছেন।
শারদোৎসব সুষ্ঠুভাবে রক্ষার আবেদন বামফ্রন্টের
সিজেপির আইনি দল ও নেতৃত্ব একে অন্যায় আটক এবং গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা বলে অভিযোগ তোলে। সেই দেশের বিভিন্ন প্রান্তে গণতান্ত্রিক অধিকার এবং গণতন্ত্রের ওপরে শাসক দলের পক্ষ থেকে আক্রমণাত্বক হামলার ঘটনা সমূহের তীব্র প্রতিবাদ অব্যাহত রাখতে জনসাধারণকে সোচ্চার হতে আবেদন করছে। তবে এই উৎসবের আবহে শুধু প্রতিবাদ বা অভিযোগই নয়!
পশ্চিমবাংলার সবচেয়ে বড় উৎসব শারদোৎসব শুরু হয়েছে যা চলবে বেশ কয়েকদিন ধরে। এই শারদোৎসবে আমাদের রাজ্যে বিভিন্ন এলাকা থেকে এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক জনসমাগম হয়। বামফ্রন্ট, আমাদের রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত নাগরিকের কাছে এই শারদোৎসবে শান্তি শৃঙ্খলা, মানুষে মানুষে সম্প্রীতি সুষ্ঠুভাবে রক্ষা করার জন্য আবেদন করছে।


