Election Commission Of India
Election Commission Of India

পশ্চিমবঙ্গ সহ ১৭ রাজ্যে ‘স্পেশাল সামারি রিভিশন’ শুরুর বিজ্ঞপ্তি

Bengal Liberty : ভোট চুরির অভিযোগে সরগরম রাজনীতি। উত্তাল দেশের রাজধানী। এই অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। বিরোধী দলগুলি এই প্রক্রিয়ার সময় তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তার মাঝেই এবার বড় পদক্ষেপ করল কমিশন। ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকাভুক্তির সংখ্যা বাড়াতে এবার বিশেষ সংক্ষিপ্ত পুনর্বিবেচনা বা ‘স্পেশাল সামারি রিভিশন’ চালানো হবে। বর্তমানের এই সংক্ষিপ্ত পুনর্বিবেচনা কর্মসূচির মূল লক্ষ্য, এসআইআর প্রক্রিয়ার সময় যেসব ভোটার বাদ পড়েছিলেন তালিকা থেকে, তাঁদের তালিকায় অন্তর্ভুক্ত করা এবং নতুন ভোটারদের যুক্ত করা।

বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, যেসব রাজ্যে এই সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি চলবে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, বিহার ও তামিলনাড়ু। নতুন ভোটারদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে ১ জানুয়ারি, ২০২৭-কে যোগ্যতার নির্ণায়ক তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ১২ নভেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৪ জানুয়ারি, ২০২৭-এ। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


নতুন ভোটারের নাম তোলা যাবে, নাম তোলা ও সংশোধন করা যাবে। আধার কার্ড বাধ্যতামূলক নয়। মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম বাদ দেওয়া হবে। কোনও ভোটকেন্দ্রে মোট ভোটারের ২ শতাংশের বেশি নাম বাদ দেওয়ার প্রস্তাব থাকলে অথবা একই ব্যক্তি পাঁচটির বেশি ক্ষেত্রে আপত্তি জানালে, সংশ্লিষ্ট নির্বাচন আধিকারিককে নিজে যাচাই করতে হবে। পরিবারের সদস্যদের নাম এক সঙ্গে রাখতে হবে। রাজনৈতিক শিবিরের বক্তব্য, যুব ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে জোরদার অভিযোগ উঠেছে। একই সঙ্গে, তীব্র আন্দোলন চলছে দেশের রাজধানীতে। তার জেরেই এই পদক্ষেপ করা হয়ে থাকতে পারে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।