Bengal Liberty: কেরলের লোকাল বডি নির্বাচনে এনডিএ ‘ঐতিহাসিক সাফল্য’ পেয়েছে বলে জানান কেরালার বিজেপি রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর। এ প্রসঙ্গে শনিবার তিনি বলেন, এই ফলাফল থেকে প্রমাণিত কেরলের মাটিতে বিজেপির রাজনৈতিক প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
চন্দ্রশেখরের কথায় (rajeev chandrasekhar)
“এটি রাজ্যের প্রতিটি বিজেপি কর্মীর জয়।” তাঁর আরও সংযোজন, বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) ও কংগ্রেস-নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউডিএফ) শক্ত ঘাঁটিতে এনডিএর জয় লাভ করেছে। তাঁর মতে, এই ফলাফল কেরালার ভোটারদের মধ্যে “পরিবর্তনের আকাঙ্খা ” প্রতিফলিত করছে। আগামী বিধানসভা নির্বাচনে মূল লড়াই হবে ইউডিএফ ও এনডিএর মধ্যে। আর এলডিএফ এখন থেকেই বাতিলের খাতায়।

