Suvendu Adhikari on messi kolkata visit
Bengal liberty: আরজি কর কাণ্ডে সঞ্জয় ঘোষ আর যুবভারতীকাণ্ডে শতদ্রু দত্ত। দুজনেই বলির পাঁঠা! আরজি কর কাণ্ডের তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যুবভারতীকাণ্ডের মিল চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মেসির নামে আন্তর্জাতিক প্রচারকে সামনে রেখে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বললেন, ‘বিশ্ব দরবারে বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং এর সম্পূর্ণ দায় রাজ্য সরকারের।’ যুবভারতীতে আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানের চরম বিশৃঙ্খলাকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই কমিটি এই ঘটনার ‘নিরপেক্ষ’ তদন্ত করতে পারবে না বলে আজ, রবিবার এমনটাই দাবি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা (Suvendu Adhikari on messi kolkata visit)।
শুভেন্দুর সাংবাদিক বৈঠক (Suvendu Adhikari on messi kolkata visit)
রবিবার ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে পাশে বসিয়ে এ দিন একটি সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari on messi kolkata visit)। বৈঠকের শুরুতেই শনিবারের ঘটনার দিন স্টেডিয়ামের বেশ কিছু ছবি, মুহূর্তের ছবি বিগ স্ক্রিনে তুলে ধরেন শুভেন্দু। মেসিকে ঘিরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোকজন থেকে থেকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পরিবারের সদস্য, তৃণমূল মুখপাত্র থেকে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি সবটাই মার্ক করে ছবিতে তুলে ধরেন বিরোধী দলনেতা। তার পর সেই বৈঠকে থেকে তিনি দাবি করেন, ভুল পদ্ধতিতে এই ঘটনার FIR করা হয়েছে। তাঁর বক্তব্য, “ঘটনার সময় উল্লেখ করা হয়েছে বেলা ১২.৩০ থেকে বিকেল ৪টে। যেটা প্রথম ভুল। যেখানে তার আগেই আসল ঘটনা ঘটে গিয়েছে। এই কেস যিনি করেছেন তিনি মাঠের ৭ নম্বর ও ১২ নম্বর গেট-এর দায়িত্বে ছিলেন। এই কেস কোনও ভাবেই টিকবে না। FIR করা হয়েছে মন্ত্রীদের রক্ষার জন্য।’ এমনকী, FIR-এ সিআরপিএফ সিকিউরিটি এবং অনুষ্ঠানের উদ্যোক্তাদের দায়ী করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু।
ঠিক যেভাবে আরজি কর কাণ্ডে বিনীত গোয়েল ও সন্দীপ ঘোষ মিলিয়ে কেসটা শেষ করে দিয়েছে। সঞ্জয় রায় গ্রেফতার হয়েছে। ঠিক তেমনই এখানে শতদ্রু দত্ত! এখানে শতদ্রুকে একমাত্র দোষী হিসাবে দেখানো হয়েছে বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।
নিরপেক্ষ তদন্তের দাবি শুভেন্দুর (Suvendu Adhikari on messi kolkata visit)
শুভেন্দুর কথায়, “যে পাড়ার লোককে দিয়ে কমিটি উনি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) তৈরি করেছেন, সেটা আমরা মানি না। পশ্চিমবঙ্গের মানুষ মানে না। রাজ্যের যুব সমাজ মানে না। মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসুর গ্রেফতারি চাই। বিচারপতিকে রেখে কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ, রাজ্য পুলিশকে সরিয়ে নিরপেক্ষ তদন্ত চাই। নিরপেক্ষ কোনও কর্মরত বিচারক বা কোর্ট মনিটরিং কমিটির দাবি জানাচ্ছি।”
শুভেন্দু আরও বলেন, “ভোটের কয়াক মাস আগে ফুটবল আবেগকে অপব্যবহারের চেষ্টা করা হয়েছে। সেই ফাঁদে পড়ে কাড়ি কাড়ি টাকা দিয়ে টিকিট কেটে আশাহত হয়েছেন সাধারণ মানুষজন। একজন আন্তর্জাতিক তারকাকে রাজ্যের সম্পত্তি ভেবেছিল তৃণমূল। কিন্তু বেগতিক দেখে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), রাজ্যের প্রশাসনিক প্রধান মাঝরাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে পালিয়েছেন। ভেবেছিল মেসিকে দিয়ে ‘খেলা হবে’ বলাবেন। খেলা ঘুরে গিয়েছে।
বিরোধী দলনেতা জানিয়েছেন, যে বিশৃঙ্খলা গতকাল যুবভারতীতে হয়েছে, তার প্রতিবাদে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ চলবে (Suvendu Adhikari on messi kolkata visit)।
