cv ananda bose
Bengal Liberty: যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuba Bharti Krirangan) ফুটবল তারকা লিওনেল মেসিকে (Lionel Messi) দেখতে না পাওয়ার জেরে শনিবার চরম বিশৃঙ্খল পরিস্থিতির রেশ এখনও কাটেনি। টিকিট কেটেও মাঠে ঢুকতে না পারা ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়াম তছনছ করে দেয়, ভাঙচুর ও আগুন লাগানোর মতো ঘটনাও ঘটে (Messi Mess)।
এই ঘটনার পরই তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose on Messi)। শনিবার বিকেলে তিনি যুবভারতী পরিদর্শনে গেলেও গেট বন্ধ থাকায় বাইরে অপেক্ষা করে ফিরে যেতে হয় (Governor at Yuba Bharti)। রবিবার তিনি ফের মাঠে আসেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটির (Mamata investigation team for Messi Chaos) সদস্যদের সঙ্গেও কথা বলেন।
গতকাল ছিল ‘অন্ধকার দিবস’ মন্তব্য রাজ্যপালের (CV Anand Bose)
সল্টলেক স্টেডিয়ামের (Salk Lake Stadium) এই চূড়ান্ত অব্যবস্থায় রাজ্যপাল গভীরভাবে ক্ষুব্ধ। তিনি প্রশাসনিক ব্যর্থতা, চূড়ান্ত অব্যবস্থা এবং সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে রাজ্য সরকারকে একাধিক কড়া নির্দেশ দিয়েছেন। রাজ্যপালের মতে, এই দিনটি কলকাতার ফুটবলপ্রেমী মানুষের জন্য ‘একটি অন্ধকার দিন‘ (Kolkata Football)।
রাজ্যপাল স্পষ্ট জানান, “এই বিশৃঙ্খলার জন্য কে দায়ী সেই জবাব রাজ্যকে দিতে হবে। রাজ্যপাল মানে কেবল রাবার স্ট্যাম্প না। বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।” তিনি আরও বলেন, “আমি ঢুকতে না পারলেও সত্য লুকিয়ে রাখা যাবে না।”
তিনি আয়োজক ও স্পনসরদের চরম অব্যবস্থাকেই মূল কারণ হিসেবে দায়ী করেন। পাশাপাশি, পুলিশও তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন (Governor on Messi chaos in Kolkata)। যথাযথ পরিকল্পনা, ভিড় নিয়ন্ত্রণ এবং আগাম প্রস্তুতির অভাবেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় বলে রাজ্যপালের অভিযোগ।
