Bhanu Pratap Singh
Bengal Liberty:
উত্তরপ্রদেশে যোগী রাজ্যের পুলিশের বড় অ্যাকশন। এনকাউন্টার করা হল কুখ্যাত গ্যাংস্টার ভানু প্রতাপ সিং ওরফে বাবলুকে (UP enocunter)। বহুদিন ধরে পলাতক ছিল বাবলু। গোপন সূত্র ধরেই হানা দেয় অযোধ্যা থানার পুলিশ। দীর্ঘক্ষণ গুলিবর্ষণ চলার পর পুলিশের গুলিতে জখম হয় উত্তরপ্রদেশ খ্যাত মাফিয়া। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় গ্যাংস্টারের।

ভানু প্রতাপ ওরফে বাবলু UP enocunter
সোমবার সকালে উত্তরপ্রদেশ পুলিশ এবং স্পেশাল টাস্ক ফোর্সের একটি যৌথ অপারেশন চালায়। প্রশাসনিক আধিকারিকদের মতে, ভানুর সন্ধান পাওয়ার জন্য মোট ২ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। মোট ৪০টি অপরাধমূলক মামলা নথিভুক্ত রয়েছে অভিযুক্তের নামে। যুদ্ধকালীন পরিস্থিতিতে গুলিবিদ্ধ হয়ে আহত হন দু’জন পুলিশ কর্মী। তাঁদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
.
@uppstf ने सूबे के कुख्यात अपराधी 1.65 लाख रुपये का इनामी भानु प्रताप सिंह उर्फ बबलू यादव को एनकाउंटर में मार गिराया है.
यूपी एसटीएफ ने सूबे के कुख्यात अपराधी भानु प्रताप सिंह उर्फ बबलू यादव को एनकाउंटर में मार गिराया है.
भानु प्रताप सिंह पर कॉन्ट्रैक्ट किलिंग और डकैती सहित… pic.twitter.com/OyBOiPRE9L
— UP POLICE NEWS (@UPPOLICE_NEWS5) June 8, 2026
সূত্রের খবর, গোরক্ষপুরে বিখনিপুর গ্রামের বাসিন্দা ভানুর বিরুদ্ধে একাধিক ক্ষমার অযোগ্য মামলায় দায়ের ছিল। তার সন্ধান পেতে আজমগড় পুলিশ ১ লক্ষ টাকা, আম্বেদকর নগর পুলিশ ৫০,০০০ টাকা, গোরক্ষপুর পুলিশ ২৫,০০০ টাকা এবং বস্তি পুলিশ ১৫,০০০ টাকার পুরস্কার ঘোষণা করেছিল। সন্ধান মিলতেই অপরাধীকে চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ। পালানোর পথ না পেয়ে পাল্টা গুলি চালাতে শুরু করে কুখ্যাত অপরাধী ভানু প্রতাপ। একাধিক গুলিবর্ষণে গুরুতর আহত হয় অযোধ্যার গ্যাংস্টার ভানু । চিকিৎসার জন্য তাকে অযোধ্যা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

