Chelsea Vs Tottenhem
Chelsea Vs Tottenhem

লন্ডন ডার্বিতে মুখোমুখি চেলসি-টটেনহ্যাম, জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামছে ব্লুজরা

Bengal Liberty : ফের এক হাইভোল্টেজ লন্ডন ডার্বির সাক্ষী থাকতে চলেছে ফুটবল বিশ্ব। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হতে চলেছে চেলসি ও টটেনহ্যাম হটস্পার। স্ট্যামফোর্ড ব্রিজে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। একদিকে পরপর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী চেলসি, অন্যদিকে জয়ের ছন্দ ধরে রাখার লক্ষ্যে টটেনহ্যাম। ফলে এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় সমর্থকরা।

দুরন্ত ছন্দে চেলসি

মরশুমের শুরুতে ওঠানামার মধ্যে দিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে ছন্দে ফিরেছে চেলসি। প্রিমিয়ার লিগে শেষ দুই ম্যাচে বোর্নমাউথকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর এভারটনের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছে ব্লুজরা। ফলে টানা তৃতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামবে জাভি আলোনসোর দল।

অন্যদিকে, টটেনহ্যামের কাছেও এই ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রিমিয়ার লিগে দীর্ঘ সময় জয়হীন থাকার পর গত ম্যাচে কোভেন্ট্রির বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেয়েছে স্পার্স। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার চেলসির ঘরের মাঠে নামবে রবার্তো দি জার্বির দল।

আক্রমণে জেমস ম্যাডিসন, মোহাম্মদ কুদুস এবং ডমিনিক সোলাঙ্কির দিকে তাকিয়ে থাকবে টটেনহ্যাম। মাঝমাঠে প্রতিপক্ষের আক্রমণ আটকানোর পাশাপাশি দ্রুত কাউন্টার অ্যাটাকই হতে পারে স্পার্সদের অন্যতম অস্ত্র। তবে চেলসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নিজেদের সেরাটা দিতে হবে টটেনহ্যামকে। কারণ স্ট্যামফোর্ড ব্রিজে সাম্প্রতিক সময়ে তাদের রেকর্ড খুব একটা ভালো নয়।

সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে টটেনহ্যামের বিরুদ্ধে বেশ দাপট দেখিয়েছে চেলসি। প্রিমিয়ার লিগে স্পার্সদের বিরুদ্ধে টানা ছয় ম্যাচ জিতেছে ব্লুজরা। এবার জয় পেলে সেই ধারাবাহিকতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তারা। অন্যদিকে এই পরিসংখ্যান বদলে জয়ের সরণিতে ফিরতে মরিয়া থাকবে টটেনহ্যাম।

সব মিলিয়ে একদিকে চেলসির আক্রমণাত্মক ফুটবল, অন্যদিকে টটেনহ্যামের ঘুরে দাঁড়ানোর লড়াই—লন্ডন ডার্বিতে শেষ হাসি কে হাসবে, এখন সেটাই দেখার। লন্ডন ডার্বির আগে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।