Bengal Liberty : ফের মর্মান্তিক বিমান দুর্ঘটনার সাক্ষী ফিলিপিন্স। প্রশিক্ষণ চলাকালীন মাঝআকাশে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুটি সামরিক বিমানের মধ্যে ধাক্কা লাগার জেরেই এই দুর্ঘটনা। এই মর্মান্তিক ঘটনায় ৪ জন পাইলটের মৃত্যু হয়েছে। শনিবার এই দুর্ঘটনার তথ্য প্রকাশ্যে এনেছে দেশটির বিমান বাহিনী। শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে ফিলিপিন্সের ম্যানিলার দক্ষিণে ফার্নান্দো বিমান ঘাঁটিতে। বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন হঠাৎই পাশাপাশি চলে আসে দুটি এসএফ-২৬০ এয়ারক্রাফট। ধাক্কা লাগে বিমান দুটির প্রপেলারে। এরপরই মাটিতে আছড়ে পড়ে বিমান দুটি। ঘটনার জেরে মৃত্যু হয় বিমানে থাকা ৪ জন পাইলটের। ফিলিপিন্স বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান বলেন, “ দুর্ঘটনার পর উভয় বিমানই বায়ুসেনা ঘাঁটির সীমানার মধ্যে বিধ্বস্ত হয়েছে। ৪ জন পাইলটের মৃত্যু হয়েছে। অন্য কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।”

ফিলিপিন্সে প্রশিক্ষণ চলাকালীন দুই সামরিক বিমানের ধাক্কা, মৃত ৪ পাইলট
পুষ্পক ভট্টাচার্য
পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।

