Bengal Liberty : মুখে ফের ইরানে হামলা চালানোর কথা বললেও শান্তি চুক্তির পক্ষে সওয়াল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রসঙ্গে তিনি জানান, আমেরিকা চাইলে আজ, রবিবারই ইরানের ওপর আক্রমণ শানাতে পারে। আবার এমনও হল, ইরানের সঙ্গে একটি সুন্দর শান্তি চুক্তি সাক্ষরিত হল।
গত শনিবার ফ্লোরিডায় আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘খুব শীঘ্রই হামলা চালানো হতে পারে। সেটা হতে পারে, কালই হতে পারে।’ ট্রাম্পের বক্তব্য অনুযায়ী রবিবারই হামলা চালানো হতে পারে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দেন, এমনটাও হতে পারে আমাদের মধ্যে খুব সুন্দর চুক্তি হল।
এর আগে গত শুক্রবার এই ফ্লোরিডাতেই ট্রাম্প ইরানের ওপর আরেকটি হামলা চালানোর হুমকি দিয়েছিলেন।এমন একটা সময় মার্কিন প্রেসিডেন্ট এই কথা বলেছিলেন যখন ইরান সমুদ্রের নীচে থাকা কেবেল নেটওয়ার্ক বিপর্যস্ত করার হুঁশিয়ারি দিয়েছিল। শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র কী অবস্থান নেয়, এখন সেটাই দেখার।


