Bengal Liberty : এবার সাম্প্রদায়িক উসকানির অভিযোগে গ্রেপ্তার হলেন এক ইউটিউবার। ‘কাশী আর্ট ক্যাফে’ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় অমৃত সিং ড্যারেন নামে ইউটিউবারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৩(২) ও ১৯২ নম্বর ধারায় মামলাও দায়ের হয়েছে। ভিডিওটিতে তিনি দাবি করেন, কাশী হল হিন্দুদের পবিত্র তীর্থস্থান। কিন্তু কাশী আর্ট ক্যাফেতে গোমাংস পরিবেশন করা হয়।
কারণ, ক্যাফেটি এমন একটি এলাকায় অবস্থিত যেখানে মুসলিমরা বেশি সংখ্যায় বাস করেন। অমৃতের আরও দাবি, ক্যাফেটিতে মহাত্মা গান্ধীর মূর্তির পাশে ভিডিওটি প্রকাশ্যে আসতেই শুরু হয় তুমুল বিতর্ক। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, এমন আশঙ্কা করে বেশ কয়েকজন ব্যক্তি পুলিশের দ্বারস্থ হয়। তাদের অভিযোগ, ওই ইউটিউবারের বক্তব্য বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ঘৃণার বাতাবরণ তৈরি করতে পারে। কেরলমের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন অমৃতের বিরুদ্ধে তোপ দেগেছেন। এক্স হ্যান্ডলে একটি পোস্টে তিনি লেখেন, ‘কেরল ঐক্যবদ্ধ। এখানে সাম্প্রদায়িক বিদ্বেষের কোনও জায়গা নেই। রাজ্যের বাইরের এক ভ্লগারের সাম্প্রতিক ইনস্টাগ্রাম ভিডিওতে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। রাজ্যকে নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে।’


