Lula Da Silva
Lula Da Silva

চতুর্থবারের জন্য ফের ব্রাজিলে ক্ষমতায় লুলা

Bengal Liberty : চতুর্থবারের জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন লুইস ইনাসিও লুলা দ্য সিলভা। বামপন্থী এই নেতা ৫১ শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার পাশাপাশি লুলাও আশির কোঠা পার করেছেন। আশির ওপর বয়স হলেও লুলাকেই ফের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করল ব্রাজিলের মানুষ।

চতুর্থবার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর লুলা জনতার উদ্দেশ্য জানিয়েছেন, যেভাবে দেশের যুব সম্প্রদায়ের প্রতিনিধিরা রাস্তায় নেমে গণতন্ত্রকে রক্ষা করার জন্য লড়াই করেছেন, সেজন্য তাঁদের ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে দেশবাসীর প্রতি তাঁর বার্তা, বিদেশি শক্তির প্রভাবকে পরাজিত করে ভোট দিয়েছেন আম জনতা। যেভাবে মার্কিন প্রেসিডেন্ট ভোটকে প্রভাবিত করতে চেয়েছিলেন বলে অভিযোগ, তাতে ট্রাম্পকে লক্ষ্য করে লুলা জানান, ব্রাজিল কারোর বাড়ির পিছনের উঠোন নয়।

এবারে ব্রাজিলে লুলার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সমর্থিত প্রার্থী ফ্লাভিও বলসেনারোর প্রবল লড়াই হয়। কিন্তু তিনি জিততে পারলেন না। বলসেনারো পেয়েছেন ৪৮ শতাংশ ভোট। এই ফলাফলকে মোটেই মেনে নিতে পারছেন না বলসেনারো। তিনি অবিলম্বে ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন।

এর আগে ২০০৩ থেকে ২০১১ পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন লুলা। ফের ক্ষমতায় ফিরেছিলেন ২০২২ সালে। আবার ক্ষমতাচ্যুত হন। গত চার বছরে বেকারত্ব ঘোচানো, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের মতো কিছু কাজ করলেও ভোটারদের একাংশের অসন্তোষ ছিল লুলাকে নিয়ে। অন্যদিকে ফ্লাভিওর বিরুদ্ধেও ভুড়ি ভুড়ি অভিযোগ ছিল। শেষ পর্যন্ত লুলাকেই ফের প্রেসিডেন্ট হিসাবে বেছে নিল ব্রাজিলের মানুষ।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।