West Bengal SIR
Bengal Liberty: বিপদে পড়ল তৃণমূল। খসড়া তালিকা থেকেই ৫৮, ২০, ৮৯৮ জনের নাম বাদ গেল (West Bengal SIR)। এখনও পর্যন্ত ১ কোটি ৬৬ লক্ষ ভোটারের নামে অসঙ্গতি পাওয়া গিয়েছে। পাশাপাশি, ৩০ লক্ষ ভোটার আন-ম্যাপ। এই আবেহে দাঁড়িয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে। ফলে, অনেকেরই আশঙ্কা, ১ কোটির বেশি নাম বাদ যেতে পারে।
খসড়া তালিকার বিস্তারিত তথ্য (West Bengal SIR)
● ২০২৫ সালের সর্বশেষ তালিকায় দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯।
● খসড়া তালিকায় নাম থাকল ৭ কোটি ৮ লক্ষ।
● অনুপস্থিত, ঠিকানা বদল, মৃত এবং ডুপ্লিকেট ভোটারের সংখ্যা মিলিয়ে খসড়া তালিকা থেকে বাদ পড়ল ৫৮, ২০, ৮৯৮ জনের নাম।
এরমধ্যে―
● মৃত ভোটার ২৪,১৬,৮৫২।
● অনুপস্থিত ভোটার ১২,২০,০৩৮।
● ঠিকানা বদল ১৯,৮৮,০৭৬।
● ডুপ্লিকেট ভোটার ১,৩৮,৩২৮।
● অন্যান্য ৫৭,৬০৪।

কমিশনের নির্দেশ(West Bengal SIR)
আজ থেকেই কমিশন শুনানি প্রক্রিয়া শুরু করে দিচ্ছে। BLO-দের কাছে এই মুহূর্তে নির্দেশিকা পৌঁছে গিয়েছে। তাঁদের বুথে বসে শুনানি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে এই কাজ সম্পন্ন করবে কমিশন। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত প্রক্রিয়া অব্যাহত থাকবে। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে।
তৃণমূলের দুশ্চিন্তা
এতদিন ধরে মৃত, ডুপ্লিকেট, অনুপ্রবেশকারী ভোটারদের বিরাট অংশের ভোট শাসকদলের পক্ষে যেত। আজ খসড়ায় নাম বাদ গেল ৫৮,২০,৮৯৮ জনের। সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় যে চিন্তার ভাঁজ পড়ল, তা আর বলার অপেক্ষা রাখে না।
