SIR West Bengal Voterlist Check
Bengal Liberty: রাজ্যের খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা, তা এখন খুব সহজে যাচাই করা যাচ্ছে। নির্বাচন কমিশন (ECI-Election Commission of India) জানিয়েছে, মোট ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জনের নাম খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভোটাররা অনলাইন এবং অফলাইন— দুই মাধ্যমেই নিজেদের নাম পরীক্ষা করে নিতে পারবেন(SIR West Bengal Voterlist Check)।
অনলাইনে নাম যাচাইয়ের পদ্ধতি: SIR West Bengal Voterlist Check
ECINET অ্যাপ: কমিশনের নিজস্ব অ্যাপ ‘ECINET’-এ প্রবেশ করে আপনার এপিক (EPIC) নম্বর দিলেই তালিকায় নাম রয়েছে কিনা, তা জানা যাবে।
ECI ওয়েবসাইট: নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in-এ গিয়ে ‘Electors’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘Search Your Name in Electoral Roll’ বিকল্পটি বেছে নিয়ে ‘Search by EPIC’ অপশনে যান। সেখানে বাংলা ভাষা নির্বাচন করে, আপনার এপিক নম্বর, রাজ্যের নাম এবং ক্যাপচা কোড দিয়ে ‘Search’ করলেই তথ্যটি পেয়ে যাবেন।
অন্যান্য ওয়েবসাইট: এছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) এর ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in এবং সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকদের (DEO) ওয়েবসাইটেও নাম যাচাই করা যাবে।
অফলাইনে নাম যাচাইয়ের পদ্ধতি: (SIR West Bengal Voterlist Check)
বিএলও (BLO): আপনার এলাকার বুথ লেভেল অফিসারদের (BLO) কাছে খসড়া তালিকার ‘হার্ড কপি’ থাকবে। তাঁদের সঙ্গে যোগাযোগ করে নাম যাচাই করা যেতে পারে।
রাজনৈতিক দলের প্রতিনিধি: রাজ্য এবং জেলা স্তর থেকে স্বীকৃত রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্টদের (BLA) কাছেও খসড়া তালিকার কপি সরবরাহ করা হয়েছে। তাঁদের কাছে গিয়েও ভোটাররা তথ্য জানতে পারবেন।
সকল ভোটারকে খসড়া তালিকা প্রকাশের পর নিজেদের নাম একবার যাচাই করে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন (ECI)।

