Bengal Liberty: শিয়ালদহ ডিভিশন ৩১ অক্টোবর, শনিবার রাত ১০-৩০ মিনিট থেকে ১ নভেম্বর, রবিবার ভোর ৫-৩০ মিনিট পর্যন্ত কল্যাণী ও কাঁচরাপাড়ার মাঝে ‘ডাউন মেইন লাইন’-এ ট্র্যাক সরানোর কাজের জন্য একটি বড় ধরনের ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত নিয়েছে। কল্যাণী স্টেশন এলাকায় বিদ্যমান পিএসআর অপসারণের লক্ষ্যে, কল্যাণী ও কাঁচরাপাড়ার মাঝে ৪৭/২৪ কিমি এবং ৪৭/১৪ কিমি পয়েন্টে ‘ডাউন মেইন লাইন’-এর ট্র্যাক সরানোর জন্য এই ট্রাফিক ব্লকের অনুমোদন দেওয়া হয়েছে।
এই ব্লকের সময় সিগন্যালিং ব্যবস্থা এবং ট্রেন চলাচলের ওপর প্রভাব পড়বে। পরিকাঠামোগত এই কাজের কারণে শহরতলির কয়েকটি ট্রেন বাতিল থাকবে অথবা সেগুলোর সময়সূচি পরিবর্তন করা হবে। এছাড়া, কিছু ট্রেন নির্দিষ্ট স্টেশন পর্যন্ত এসে যাত্রা শেষ করবে অথবা নির্দিষ্ট স্টেশন থেকে যাত্রা শুরু করবে।
শনিবার যে সমস্ত ট্রেন বাতিল থাকবে তার মধ্যে রয়েছে শিয়ালদহ-রানাঘাট: ৩১৬২৯, ৩১৬৩১, ৬৩১১১ আপ / ৩১৬৩২, ৩১৬৩৪ ডাউন, শিয়ালদহ-শান্তিপুর: ৩১৫৩৯, ৩১৫৪১ আপ/৩১৫৩৮, ৩১৫৪২ ডাউন, শিয়ালদহ-কৃষ্ণনগর: ৩১৮৪১ আপ /৩১৮৪৪ ডাউন, শিয়ালদহ-গেদে: ৩১৯২৯ আপ/৩১৯২৮ ডাউন, কল্যাণী সীমান্ত-নৈহাটি: ৩১১৯২ ডাউন, শিয়ালদহ-লালগোলা: ৩৩৪৩১ আপ/ ৩৩৪৩২ ডাউন। রবিবার যে সমস্ত ট্রেন বাতিল থাকবে তার মধ্যে রয়েছে নৈহাটি-কল্যাণী সীমান্ত: ৩১১৯১ আপ, শিয়ালদহ-রানাঘাট: ৩১৬১১ আপ/৩১৬১২ ডাউন, শিয়ালদহ-শান্তিপুর: ৩১৫১১ আপ/৩১৫১২ ডাউন, শিয়ালদহ-কৃষ্ণনগর: ৩১৮১১ আপ/৩১৮১২ ডাউন, শিয়ালদহ-গেদে: ৩১৯১১ আপ/৩১৯১২ ডাউন। ৬৩১০৬ ডাউন লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার রানাঘাট পর্যন্ত যাবে শনিবার।
আরও খবর
৩১৩৪১ আপ এবং ৩১৩১১ আপ ট্রেন দুটি শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী সীমান্তের পরিবর্তে নৈহাটি-তে যাত্রা শেষ করবে। ১ নভেম্বর , রবিবার ৩১৩১২ ডাউন এবং ৩১৩১৪ ডাউন ট্রেন দুটি কল্যাণী সীমান্তের পরিবর্তে নৈহাটি থেকে যাত্রা শুরু করবে। সাপ্তাহিক ছুটির দিনে গভীর রাত থেকে ভোর পর্যন্ত সময়ের মধ্যে এই কাজের পরিকল্পনা করা হয়েছে, যাতে যাত্রীদের ওপর এর প্রভাব যথাসম্ভব কম পড়ে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন সেই অনুযায়ী নিজেদের যাত্রার পরিকল্পনা করেন এবং ভ্রমণের আগে ট্রেনের সর্বশেষ সময়সূচী জেনে নেন।


