কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী
কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী

‘চিটিংবাজদের রাজত্বে বাংলায় সংস্কৃতিও বিক্রির মুখে’: অধীর চৌধুরী

তার মতে, দোষীদের চিহ্নিত করে কড়া শাস্তি দেওয়ার পরিবর্তে প্রশাসনের একাংশ তাদের আড়াল করার চেষ্টা করছে এবং তাদের সঙ্গে “অতিথি আপ্যায়নের” মতো আচরণ করছে। তীব্র অসন্তোষ প্রকাশ করে এমনটাই বিতর্কিত মন্তব্য করেন অধীর। শুধু তাই নয় তিনি এও বলেন, এই ধরনের জালিয়াতি রাজ্যের সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থা এবং উৎসবের পবিত্রতাকে কালিমালিপ্ত করছে বলে মনে করেন তিনি।

এর পাশাপাশি কটাক্ষের সুরে রাজ্যবাসীর হয়ে তাঁর মন্তব্য, বাংলায় সাধারণ মানুষের চোখের ছানি পড়ে গেল চিটিংবাজদের এই কারসাজি দেখতে দেখতে। এই অরাজকতা আর কতদিন চলবে? প্রশ্ন অধীরের।
প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ইন্দ্রনীল সেনের
পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১০ নভেম্বর, ২০২৬ পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে কলকাতার ব্যাংকশাল আদালত।

২৮শে অক্টোবর, বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দফতরে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় ইন্দ্রনীল। এরপর সেখানে জিজ্ঞাসাবাদ শেষে বেরোনোর পরপরই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তাঁকে গ্রেফতার করে। ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর প্রিভিউ শো ও বিশেষ প্রবেশপত্র (ভিআইপি পাস) বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি ও প্রতারণার অভিযোগ ওঠে।

Bengal Liberty