ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

সরকার বদলালে চোরবাগান ঘটনার কেউ ছাড় পাবে না, হুঙ্কার অভিষেকের

উল্লেখ্য, চোরবাগান দুর্গোৎসবের মণ্ডপে পদপিষ্ট হয়ে সাত বছরের এক শিশু-সহ ১৯ জনের মৃত্যু হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এই ঘটনায় গঠিত বিশেষ তদন্তকারী দল কেবল কয়েকজন ‘চুনোপুঁটি’ বা নীচের স্তরের অভিযুক্তকে গ্রেফতার করে মূল দায় এড়ানোর চেষ্টা করছে বলে সরাসরি অভিযোগ তোলেন তিনি। ওই পূজা কমিটির শীর্ষ পদে রয়েছেন বিজেপি বিধায়ক বিজয় ওঝা (চেয়ারম্যান), বিজেপির জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ (প্রধান উপদেষ্টা) এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী (প্রধান পৃষ্ঠপোষক)। রাজনৈতিক প্রভাবের কারণে তাঁদের কেন এখনও জিজ্ঞাসাবাদ বা গ্রেফতার করা হচ্ছে না, রীতিমতো আক্রমণাত্মক সুরে সেই প্রশ্ন তুলেছেন তিনি।

Bengal Liberty