Bengal Liberty: ‘তৃণমূল জমানায় দাপট বেড়েছিল, এবার মিলবে পাপের ফল’। ইন্দ্রনীল সেনের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সুচেতন ভট্টাচার্য।
ইউনেস্কোর নাম ভাঙিয়ে এবং দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে বুধবার ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই বরাবর পরিচিত ছিলেন ইন্দ্রনীল সেন। ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর একথা মনে করান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর এবার ইন্দ্রনীলকে নিয়ে মুখ খুললেন সুচেতন ভট্টাচার্য। ইন্দ্রনীলকে ‘ভয়ঙ্কর’ বলে চাঞ্চল্যকর অভিযোগ করেন তিনি।
দীর্ঘদিনের ক্ষোভ উগরে তিনি স্পষ্ট বলেন, ”কলেজ পাশ করার পর একজন পত্রিকার সম্পাদক, উনি আমাকে বলেন প্রাইম মিউজিকে, যার ম্যানেজিং ডিরেক্টর ইন্দ্রনীল সেন, বাঙালি প্রতিষ্ঠান, তুমি যদি জয়েন করো। তারপর যুক্ত হই সেখানে। অনেক ভালো কাজ ওখান থেকে করার চেষ্টা করেছি। ভদ্রলোক সেই সুবাদে, বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে রটিয়ে বেরিয়েছেন। ইন্দ্রনীল সেন কখনও বাবার সঙ্গে এক গাড়িতে উঠেছেন? আমার বাড়িতে কোনদিন ঢুকতে পেরেছেন? উনি কতটা ভয়ংকর, উনি অত্যন্ত অসভ্য। এমনটাই তোপ দাগেন সুচেতন।
আরও খবর
আক্রমণ বা অভিযোগের এখানেই শেষ নয়। সুচেতনের বিস্ফোরক দাবি, একজন গায়িকার গানের রেকর্ডিং হয়েছিল। সেখানে মিউজিসিয়ানদের পেমেন্ট পর্যন্ত করা হয়নি। আমি একজন কর্মচারী। ব্যাংক থেকে টাকা বের করে , আমার টাকা দিয়ে মিউজিশিয়ানদের পেমেন্ট হয়।” তিনি আরও বলেন, ”বাম আমলে সেভাবে কোনও দাপট ছিল না। তৃণমূল জামানায় দাপুটে পোনা দেখাচ্ছিলেন। পাপের কৃতকর্মের ফল অনুভব করবেন এবার। এক কথায়, ইন্দ্রনীল সেন পাপের ফল ভোগ করছেন বলে এক প্রকার আনন্দের সঙ্গে দীর্ঘদিনের পুষে রাখা ক্ষোভ উগরে দিলেন সুচেতন ভট্টাচার্য।


