Bengal Liberty : জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে জানুয়ারি মাস থেকে। চলবে ফেব্রুয়ারি মাস জুড়ে। জনগণনার কাজ থাকায় মাধ্যমিক পরীক্ষার সূচি বদলের আর্জি জানিয়ে চিঠি দিলেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি। ডায়রেক্টরেট অফ স্কুল এডুকেশনের কমিশনারকে লেখা চিঠিতে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন, যেহেতু গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে জনগণনার কাজ চলবে, তাই অনেক স্কুলের শিক্ষক শিক্ষিকারা আবেদন জানিয়েছেন যাতে ১ মার্চের আগে কোনও বড় পরীক্ষার সূচি না রাখা হয়। চলতি বছর মাধমিক পরীক্ষা হওয়ার কথা ১৫ ফেব্রুয়ারি থেকে। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই এই সময়ের মধ্যে জনগণনার কাজে অসুবিধা হতে পারে। সেই কারণের মাধ্যমিক পরীক্ষার সূচি বদলের আর্জি জানানো হচ্ছে।

জনগণনার জন্য মাধ্যমিক পরীক্ষার সূচি বদলের আর্জি
পুষ্পক ভট্টাচার্য
পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।

