west bengal weather forecast
Bengal Liberty Desk, ১৮ ডিসেম্বর, কলকাতা: অগ্রহায়ণ পেরিয়ে ক্যালেন্ডারের পাতায় এখন পৌষ মাস। বড়দিনের (Christmas) আগে কনকনে ঠান্ডা পড়ার প্রত্যাশা করেছিলেন অনেকেই। কিন্তু স্বাভাবিকের থেকে বৃদ্ধি পেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Weather Alert) । বড়দিনের আগে পারদ পতনের সম্ভাবনা কম। যদিও আবহবিদদের কথায়, বড়দিনের আগে সামান্য কমতে পারে তাপমাত্রার পারদ (west bengal weather forecast)।
কেমন থাকবে আবহাওয়া? (west bengal weather forecast)
আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত (Winter Season) পড়ার তেমন সম্ভাবনা নেই। রাতে ও সকালের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে বাড়বে তাপমাত্রা। তবে বজায় থাকবে কুয়াশার দাপট। কোনও কোনও জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই।
কিন্তু কেন হঠাৎ শীতের প্রবেশে বাধা? আবহবিদরা জানাচ্ছেন, পূর্বে অসম এবং উত্তর-পশ্চিমে জম্মু-কাশ্মীরের উপর অবস্থান করছে একটি করে ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা। পাশাপাশি অসমের উপরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। আর সেই জন্যই শীতের পথে সাময়িক বাধা তৈরি হয়েছে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি চলবে (west bengal weather forecast)।
দক্ষিণের আবহাওয়া (west bengal weather forecast)
চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের উপরেই থাকার সম্ভাবনা।পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা। এই সমস্ত জেলাগুলিতে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে (west bengal weather forecast)।
উত্তরের আবহাওয়া (west bengal weather forecast)
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন তাপমাত্রা মোটের উপর শুষ্কই থাকবে। আকাশ থাকছে মূলত পরিষ্কার।শীতেম আমেজ থাকছে। তাপমাত্রার বড়সড় কোনও হেরফের নেই। হাওয়া অফিস সূত্রে খবর, পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। পার্বত্য এলাকা এবং ওপরের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদহ ও সংলগ্ন জেলা অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা (west bengal weather forecast)।
কলকাতার আবহাওয়া(west bengal weather forecast)
কলকাতায় আগামী পাঁচ-সাত দিনে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে ৷ হাওয়া অফিস সূত্রে খবর, সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় তারতম্য নেই আগামী কয়েকদিনে। মূলত পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশা থাকবে। পরে পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি (west bengal weather forecast)।
