EPFO
সাড়ে ৭ হাজার নয়, ইপিএফও ন্যুনতম পেনশন কত বাড়ছে? জানাল শ্রমমন্ত্রক

সাড়ে ৭ হাজার নয়, ইপিএফও ন্যুনতম পেনশন কত বাড়ছে? জানাল শ্রমমন্ত্রক

Bengal Liberty : ইপিএফও-র এমপ্লয়িজ পেনশন স্কিমে এবার দারুন সুখবর পেতে চলেছেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা। এই স্কিমে ন্যূনতম পেনশন ৩ হাজার টাকা হতে চলেছে। ১৯ নভেম্বর ইপিএফও-র ট্রাস্টের বৈঠকে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বর্তমানে ইপিএসে ন্যূনতম পেনশন ১ হাজার টাকা। সূত্রের খবর, শ্রমমন্ত্রক অর্থমন্ত্রকের সঙ্গে আলোচনার পর ন্যূনতম পেনশন ৩ হাজার টাকা করার বিষয়ে সম্মত হয়েছে। তবে এখনও পর্যন্ত দুই মন্ত্রকের তরফে এই বিষয়ে কোনও সরকারি ঘোষণা বা নিশ্চিতকরণ করা হয়নি। কর্মী সংগঠনগুলির দাবি ছিল ন্যূনতম পেনশন সাড়ে ৭ হাজার করার। কিন্তু তাদের সেই দাবি পূরণ হচ্ছে না।

চলতি বছরের শুরুতেই ইপিএফও পরিচালিত কর্মচারী পেনশন স্কিমের অধীনে ন্যূনতম মাসিক পেনশন বাড়িয়ে ৭,৫০০ টাকা করার সুপারিশ করেছে শ্রম সংক্রান্ত সংসদীয় কমিটি। এই মুহূর্তে ন্যূনতম পেনশনের পরিমাণ মাত্র ১ হাজার টাকা। কিন্তু সংসদীয় কমিটির মতে, বর্তমান বাজার চাহিদার সঙ্গে তুলনা করলে মৌলিক চাহিদা মেটাতে এই ১,০০০ টাকা পর্যাপ্ত নয়। আবার একধাক্কায় পেনশন সাড়ে সাত গুণ বাড়িয়ে দিল সেটার ব্যয়ভার বহন করা ইপিএফ এবং সরকারের পক্ষে কঠিন হবে। তাই মধ্যপন্থা হিসাবে ৩ হাজার টাকার কথা ভাবা হয়েছে বলে খবর। ১৯ নভেম্বর গুজরাটের গিরে EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের ২৪০তম বৈঠক হওয়ার কথা। সেখানে পেনশন বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর পড়তে পারে। এমনটাই জানা যাচ্ছে।

শ্রম, বস্ত্র ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘অনুদান দাবি (২০২৬-২৭)’ শীর্ষক ১৫ তম প্রতিবেদনে উল্লেখ করেছে যে, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সত্ত্বেও কর্মচারী পেনশন প্রকল্প, ১৯৯৫-এর অধীনে প্রতি মাসে ন্যূনতম ১,০০০ টাকা পেনশন দীর্ঘ সময় ধরে অপরিবর্তিত রয়েছে। তাই তাদের দাবি ছিল, সেটা বাড়িয়ে ৯ হাজার টাকা করার হোক। অবশ্য সেই দাবি পূরণ না হলেও কিছুটা বাড়তে চলেছে ন্যূনতম পেনশন।

তবে এ কথা ঠিক যে তাদের দাবি মতন পেনশন না বাড়লেও যে হারে বর্ধিত হবে তাতে উপকৃত হবেন ইপিএফও-র ৬০ লক্ষ পেনশনভোগী। বিশেষত বয়স্ক এবং অর্থনৈতিকভাবে দুর্বল সুবিধাভোগীদের আর্থিক দুর্দশার কথা বিবেচনা করে ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে ছাড় দিতে চলেছে সরকার। এই বিষয়ে বিশেষজ্ঞদের বক্তব্য, ন্যূনতম পেনশন ৩ হাজার টাকা হলে বর্তমান বাজার দরের সঙ্গে খানিকটা খাপ খাওয়াতে পারবেন অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মীরা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।