রাহুলের বিদেশ সফর নিয়ে বিজেপিকে জবাব পিত্রোদার
রাহুলের বিদেশ সফর নিয়ে বিজেপিকে জবাব পিত্রোদার

রাহুলের বিদেশ সফর নিয়ে বিজেপিকে জবাব পিত্রোদার

Bengal Liberty : বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে বিজেপির সমালোচনার পালটা জবাব দিলেন ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস চেয়ারম্যান শ্যাম পিত্রোদা। বিজেপিকে বিঁধেই শ্যাম পিত্রোদা বলেন, ‘যখনই রাহুল গান্ধী দেশের বাইরে যায়, তখনই বিজেপির লোকেরা নানা রকমের গল্প ফাঁদে। রাহুল গান্ধী কখনই দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে বা বিদেশি শক্তির আগ্রাসনকে আহ্বান জানাতে বিদেশে যান না।

আসলে তিনি কিছু মানুষের সঙ্গে কথা বলতে যান যাদের বর্তমানে বিশ্ব অর্থনীতির সম্পর্কে সম্যক ধারণা রয়েছে ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে ধারণা রয়েছে। সুররাং এই ধরনের কথা যারা বলেন, তাঁরা ভোটারদের বুদ্ধিমত্তাকে অপমান করা ছাড়া আর কিছুই করে না।’ একইসঙ্গে পিত্রোদা অভিযোগের সুরে বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। সংবাদমাধ্যমকে বাজেভাবে কাজে লাগানো হচ্ছে।’ একইসঙ্গে তিনি জানান, যেভাবে প্রযুক্তির বিকাশ হচ্ছে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ হচ্ছে, তাতে গণতন্ত্রকে কীভাবে কাজ করবে তা নিয়ে ভাবা প্রয়োজন।

পিত্রোদার এই মন্তব্য এমন একটা সময়ে করা হয়েছে যখন আর কিছুদিনের মধ্যে হায়দরাবাদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ভারত সামিট বসতে চলেছে, যেখানে ৭০টি দেশের সাতশো জন প্রতিনিধি উপস্থিত থাকবেন।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।