Bengal Liberty : দীপাবলিতে দুঃস্থ মহিলাদের পাশে দাঁড়াল মানসী মায়ের আশ্রম।দীপাবলির পবিত্র সন্ধ্যায় গড়িয়ায় জগৎগুরু শংকরাচার্য পরিচালিত মানসী মায়ের আশ্রম এবং আশ্রমের প্রতিষ্ঠাত্রী আশ্রমমাতা করুণাময়ী কুন্তলা মায়ের আশ্রমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে এলাকার দুঃস্থ ও অসহায় মহিলাদের হাতে শাড়ি, সিঁদুর, আলতা ও মিষ্টি তুলে দেওয়া হয়।উৎসবের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মহিলাদের মুখে হাসি ফোটানোই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার এই উদ্যোগ উপস্থিত সকলের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে বলে ওয়াকিবহাল মহলের অভিমত। আগামীদিনেও এই পথেই তাঁরা অবিচল থাকবেন বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

দু:স্থ মহিলাদের পাশে মানসী মায়ের আশ্রম
পুষ্পক ভট্টাচার্য
পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।

