BJP VS AAP
রতন শেখের এনকাউন্টার সম্পূর্ণ আইন মেনেই, দাবি পুলিশ সুপারের! আত্মরক্ষার্থে গুলি, তুলে ধরলেন অভিযানের একাধিক তথ্য

যমুনার দূষণ নিয়ে আপ-বিজেপির চাপানউতোর

Bengal Liberty : যমুনা নদীর দূষণ নিয়ে বিজেপি সরকারের ওপর দায় চাপাল আম আদমি পার্টি। অরবিন্দ কেজরিওয়ালের দলের অভিযোগ, যমুনা নদী পরিষ্কারে ব্যর্থ হয়েছে কেন্দ্রের মোদী সরকার ও দিল্লির রেখা গুপ্তার সরকার। ছট পুজোকে কেন্দ্র করে যখন লাখো মানুষের জমায়েত হয় যমুনা নদীর ঘাটে, তখন বিজেপি ও আপের মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

দিল্লির রেখা গুপ্তা সরকারের দিকে আঙুল তুলে পোস্টে আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, যমুনা নদীতে দূষণের মধ্যেই ছট পুজো পালন করতে হচ্ছে পুণ্যার্থীদের। যমুনা নদীর এই দুরবস্থাই প্রকাশ্যে এনে দিয়েছে বিজেপি সরকারের কাজ। দিল্লিতে চার ইঞ্জিনের বিজেপি সরকার কীভাবে চলছে তা প্রকাশ্যে এসে গিয়েছে। পোস্টে যমুনা নদীর দুর্দশার ভিডিও আপলোড করে আপের তরফে জানানো হয়েছে, এটা কোনও এআইয়ের তৈরি ছবি নয়, ছটে যমুনা নদীর ছবি।

তবে আম আদমি পার্টি যতই বিজেপিকে দোষারোপ করুক না কেন, বিজেপির তরফে জানানো হয়েছে, একটা সময়ে দূষণের কারণে যমুনা নদীতে ছট পুজো করা নিষিদ্ধ ছিল। কিন্তু গত দুই বছরে যমুনা নদী অনেকটাই পরিষ্কার হয়েছে। অর্ধেকের বেশি যমুনা নদী পরিষ্কার হয়ে গিয়েছে। সেখানেই এবারে ছট পুজো পালন হচ্ছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।