humayun kabir repleced nisha chatterjee as ballygunge candidate
Bengal Liberty: নতুন দল ঘোষণার দিনই মঞ্চে দাঁড়িয়ে নিশা চট্টোপাধ্যায়কে বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী হিসেবে বেছে নিয়েছিলেন হুমায়ুন কবির। কিন্তু তারপরেই ওই প্রার্থীর নাম প্রত্যাহার করে নেওয়া হয়। এবার বালিগঞ্জ কেন্দ্রে নতুন প্রার্থী হিসেবে প্রাক্তন পুলিশ অফিসার আবুল হাসান নাম ঘোষণা করলেন হুমায়ুন কবীর (Humayun kabir)।
নিশাকে সরানোর কারণ: (Humayun kabir)
প্রার্থীর নাম ঘোষণা হতেই তৃণমূলের আইটিসেল নিশার কয়েকটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেয়। যা চোখে পড়ে হুমায়ুনের। নিশার ওই সমস্ত ভিডিও দেখে তাঁর মনে হয়েছে, বিধানসভায় যাওয়ার যোগ্য না নিশা।
উল্লেখ্য,(Humayun kabir)
তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর হুমায়ুন জানিয়েছিলেন নতুন দল শুরু করবেন তিনি। এমনকী ২০২৬ সালে একশোরও বেশি কেন্দ্রে প্রার্থী দেবেন তিনি। সোমবার সেইমতই দলের নাম ঘোষণা করেন ভরতপুরের প্রাক্তন বিধায়ক (Humayun kabir)। তাঁর দলের নাম ‘জনতা উন্নয়ন পার্টি’।সেদিন ১০ টা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন।

