HC Suvendu Adhikari Sagar Meeting
Suvendu Adhikari Sagar Meeting

হাই কোর্টের রায়ে সাগরে সভা শুভেন্দুর HC Suvendu Adhikari Sagar Meeting, ‘এটাই গণতন্ত্রের জয়’, মমতাকে বিঁধে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার

Bengal liberty Desk, ২৪ ডিসেম্বর, কলকাতা: কলকাতা হাই কোর্টের  (Calcutta High Court) সবুজ সংকেত পাওয়ার পর আজ, বুধবার দক্ষিণ ২৪ পরগনার সাগরে (Sagar) ‘পরিবর্তন সংকল্প সভা’ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (HC Suvendu Adhikari Sagar Meeting)। প্রশাসনের অনুমতি না মেলার অভিযোগে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। বুধবার দুপুরে হাই কোর্টের (Calcutta High Court) ইতিবাচক রায়ের পরই সাগরে সভা করার সমস্ত আইনি জটিলতার অবসান ঘটে। আদালতের নির্দেশে সভার অনুমতি মিলতেই স্বস্তি ফিরে আসে গেরুয়া শিবিরে (BJP)।

এর পর এদিন দুপুরে নির্ধারিত সময়েই সাগরের সভাস্থলে পৌঁছন শুভেন্দু অধিকারী (HC Suvendu Adhikari Sagar Meeting)। সভায় বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভামঞ্চ থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, বিরোধীদের কণ্ঠরোধ করতেই করতেই প্রশাসনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে শাসকদল।

Suvendu Adhikari
Suvendu Adhikari

শুভেন্দু অধিকারী (HC Suvendu Adhikari Sagar Meeting) বক্তব্য, “গণতন্ত্রে সভা, মিছিল ও মতপ্রকাশ করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। প্রশাসন সেই অধিকার কেড়ে নিতে চেয়েছিল। কিন্তু আদালত ফের প্রমাণ করল, এই রাজ্যে সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়।” তিনি আরও বলেন, আদালতের রায়ে মানুষের অধিকার রক্ষা পেয়েছে এবং এটাই গণতন্ত্রের জয়।

এদিনের সভা থেকে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েও বার্তা দেন শুভেন্দু অধিকারী (HC Suvendu Adhikari Sagar Meeting) । তিনি বলেন, “বাংলার মানুষ পরিবর্তন চাইছে। যত বাধাই আসুক, বিজেপি মানুষের পাশে থাকবে এবং গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবে।” সভা শেষে বিজেপি নেতৃত্বের দাবি, প্রশাসনিক চাপের মধ্যেও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দিয়েছে রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে।

প্রসঙ্গত, গঙ্গাসাগর মেলা ও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আগেই শুভেন্দু অধিকারীর (HC Suvendu Adhikari Sagar Meeting) সভার অনুমতি দেয়নি প্রশাসন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিরোধী দলনেতা জেড ক্যাটাগরির নিরাপত্তা পান এবং প্রস্তাবিত সভাস্থলে পৌঁছনোর বিকল্প কোনও রাস্তা নেই। এই যুক্তিতে মহকুমাশাসক সভার অনুমতি খারিজ করেন। সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে জরুরি ভিত্তিতে কলকাতা হাই কোর্টে মামলা করে বিজেপি। শুনানির পর আদালত সভার অনুমতি দিলে রাজনৈতিক মহলে শুরু হয় নতুন করে বিতর্ক। বিজেপির তরফে অভিযোগ করা হয়, বারংবার বিরোধী দলের কর্মসূচিতে প্রশাসনিক বাধা দেওয়া হচ্ছে। সাগরের সভা সেই অভিযোগকে আরও জোরালো করল বলে দাবি গেরুয়া শিবিরের (BJP)।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে এখনও পর্যন্ত এই সভা ও হাই কোর্টের রায় নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের মুখে শুভেন্দু অধিকারীর (HC Suvendu Adhikari Sagar Meeting) এই সভা এবং তার পেছনের আইনি লড়াই রাজ্যের রাজনীতিতে বাড়তি মাত্রা যোগ করল।

সব মিলিয়ে, হাই কোর্টের অনুমতিতে সাগরের মাটি থেকেই শাসকদলের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক লড়াইয়ের বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (HC Suvendu Adhikari Sagar Meeting) যা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

[embedyt] https://www.youtube.com/watch?v=74lGpwGB9Iw[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury