Yami Gautam Wedding
Bengal liberty Desk, ২৪ ডিসেম্বর, কলকাতা: প্রেম মানেই বড় প্রোপোজাল বা জাঁকজমক এমনটা বিশ্বাস করেন না ইয়ামি গৌতম (Yami Goutam)। আদিত্য ধরের (Aditya Dhar) সঙ্গে তাঁর বিয়ের সিদ্ধান্তে পৌঁছনো ধীরে ধীরে, স্বাভাবিক বোঝাপড়া থেকেই। অভিনেত্রী ইয়ামি গৌতম জানালেন, তাঁর আর পরিচালক আদিত্য ধরের (Aditya Dhar) বিয়ের পিছনে কোনও বড়সড় প্রোপোজাল বা সিনেমার মতো মুহূর্ত ছিল না। দু’জনের মধ্যেই ধীরে ধীরে একটা বোঝাপড়া তৈরি হয়েছিল, আর সেখান থেকেই বিয়ের সিদ্ধান্ত। এক সাক্ষাৎকারে ইয়ামি বলেন, তাঁরা দু’জনেই মনে মনে জানতেন একসঙ্গে সংসার শুরু করতে চান। আলাদা করে কেউ কাউকে প্রস্তাব দেননি, সবটাই খুব স্বাভাবিকভাবেই হয়েছে। এই সিদ্ধান্তে দুই পরিবারের সম্মতিও ছিল (Yami Gautam Wedding)।
কেন আদিত্যকে আলাদা মনে হয়েছিল অভিনেত্রীর? (Yami Gautam Wedding)
ইয়ামির মতে, আদিত্য এখনকার দিনে খুবই ব্যতিক্রমী একজন মানুষ। ছোট ছোট আচরণেই তাঁর যত্নশীল মনোভাব ধরা পড়ে।
তিনি জানান, উরি ছবির শ্যুটিংয়ের সময় একদিন ইয়ামি মাটিতে বসে খাবার খাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরেই আদিত্য নিজের পরিচালকের চেয়ারটি তাঁর জন্য এগিয়ে দেন। আবার Article 370 ছবির প্রচারের সময় ইয়ামি যখন অন্তঃসত্ত্বা, তখনও আদিত্য সবসময় তাঁর খেয়াল রেখেছেন। এমন অনেক ছোট মুহূর্তই ইয়ামির হৃদয় ছুঁয়ে গিয়েছে।

পাহাড়ের কোলে, ঘরোয়া বিয়েই ছিল স্বপ্ন
ইয়ামি ও আদিত্য ২০২১ সালে হিমাচল প্রদেশে (Himachal Pradesh) খুব ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের নিয়ে বিয়ে করেন। অভিনেত্রী জানান, তিনি সবসময়ই কম লোকের উপস্থিতিতে, প্রকৃতির মাঝে বিয়ে করতে চেয়েছিলেন।
তাঁদের কাছে বিয়েটা ছিল আচার-অনুষ্ঠান আর পারিবারিক আশীর্বাদের বিষয়। হিন্দু রীতিনীতি মেনে, শান্ত পরিবেশে বিয়েটাই ছিল তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সুখী দাম্পত্য জীবন
২০২১ সালে বিয়ের পর ২০২৪ সালে বাবা-মা হয়েছেন ইয়ামি গৌতম ও আদিত্য ধর। তাঁদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান। দম্পতি তাঁদের ছেলের নাম রেখেছেন ভেদবিদ। সন্তানের আগমনে জীবনে এসেছে নতুন দায়িত্ব। আজ সংসার, সন্তান আর কাজ সবকিছু সামলে সুখেই রয়েছেন ইয়ামি ও আদিত্য। তাঁদের জীবন দেখিয়ে দেয়, সরল সিদ্ধান্তই অনেক সময় সবচেয়ে গভীর সম্পর্ক গড়ে তোলে।
