Shakib Khan’s wife on Bangladesh
Bengal liberty Desk, ২৪ ডিসেম্বর, কলকাতা: গত ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তথা জুলাই আন্দোলনের অন্যতম নেতা শারিফ ওসমান হাদির (Osman Hadi) মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় বাংলাদেশ (Bangladesh)। রাজনৈতিক অস্থিরতা, হিংসার অভিযোগ ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন সব মিলিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশের জন্য শান্তির প্রার্থনা জানালেন অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul)।
বাংলাদেশের বড়পর্দাতেই নায়িকা হিসেবে পথচলা শুরু করেছিলেন ইধিকা (Idhika Paul)। শাকিব খানের (shakib khan) বিপরীতে তাঁর প্রথম ছবি ‘প্রিয়তমা’ মুক্তির পরেই জনপ্রিয়তা পান তিনি। কাজের সূত্রে বহুবার সে দেশে যাতায়াত করেছেন অভিনেত্রী, দেশের মানুষদের সঙ্গে তৈরি হয়েছে গভীর আবেগের সম্পর্ক (Shakib Khan’s wife on Bangladesh)।
বাংলাদেশের পরিস্থিতি দেখে মন খারাপ অভিনেত্রীর (Shakib Khan’s wife on Bangladesh)
বর্তমান পরিস্থিতি নিয়ে ইধিকার বক্তব্য, বাংলাদেশকে তিনি সবসময় শিল্প ও শিল্পীর প্রতি শ্রদ্ধাশীল একটি দেশ হিসেবে দেখেছেন। সেখানকার মানুষের আন্তরিকতা, ভালবাসা বারবার মন ছুঁয়ে গিয়েছে। তাই আজ যখন সেই দেশেই অশান্তি আর ক্ষোভের ছবি উঠে আসছে, তখন মন খারাপ হওয়াটাই স্বাভাবিক বলে মনে করছেন তিনি।
অভিনেত্রীর কামনা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক, মানুষ শান্তিতে থাকুক, কোনও হিংসা যেন আর না ছড়ায়। প্রতিবেশী দেশের সকল মানুষের জন্য শান্তি ও নিরাপত্তার প্রার্থনাই এখন মূল বার্তা তাঁর।
বাংলাদেশের ঘটনা প্রসঙ্গে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা দেব-ও। তাঁর মতে, চারপাশের যুদ্ধের খবর আতঙ্ক বাড়াচ্ছে। দেব (Dev) মনে করেন, সাধারণ মানুষের চাওয়া খুব সামান্য নিরাপদ জীবন, দু’বেলা খাবার আর মাথার উপর একটা ছাদ। তার জন্য সংঘর্ষ বা রক্তপাতের কোনও দরকার নেই। সকলের মঙ্গল কামনা করে শান্তির বার্তাই দিয়েছেন অভিনেতা। বাংলাদেশ-সহ গোটা উপমহাদেশে শান্তি বজায় থাকুক শিল্পীমহলে এখন এটাই চাওয়া সকলের।
