Sajid Khan hospitalized
Bengal Liberty Desk, ২৯ ডিসেম্বর, কলকাতা: শনিবার শুটিং চলাকালীন আচমকাই ঘটে বিপত্তি। একতা কাপুরের (Ekta Kapoor) নতুন প্রজেক্টের সেটে কাজের মাঝেই গুরুতর আহত হন সাজিদ খান (Sajid Khan) । দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শরীরের কোন অংশে চোট পেলেন সাজিদ? (Sajid Khan hospitalized)
চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষা শেষে জানা যায় পায়ে চোট এতটাই গভীর যে অস্ত্রোপচার ছাড়া উপায় নেই। রবিবারই সার্জারি সম্পন্ন হয়,
পুরো ঘটনাটি প্রথমে গোপনই ছিল। কারণ, পরিবারের সকলেই ছিলেন চরম দুশ্চিন্তায়। সাজিদের দিদি ফারাহ খান (Farah Khan) জানিয়েছেন, অপারেশন শেষ হওয়ার পরেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁরা।
বর্তমানে সাজিদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। শুটিং সেটের উজ্জ্বল আলো হঠাৎই অন্ধকারে ঢেকে দিয়েছিল সাজিদের দিনটা। তবে সুস্থ হয়ে দ্রুতই আবার কাজে ফিরবেন এমনটাই আশা তাঁর সহকর্মী ও অনুরাগীদের।
