Male colleague files sexual harassment lawsuit against Will Smith
Bengal Liberty: নতুন বছরের শুরুতেই বড়সড় বিতর্কে নাম জড়াল হলিউড তারকা উইল স্মিথের (Will Smith)। জনপ্রিয় অভিনেতা-র্যাপারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে লস অ্যাঞ্জেলেসের (Los Angeles) আদালতে মামলা দায়ের করেছেন তাঁর পুরুষ সহশিল্পী ও বেহালাবাদক ব্রায়ান কিং জোসেফ(Brian King Joseph)। অভিযোগ প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে পশ্চিমী বিনোদন মহলে।
হলিউড মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ‘Based on a True Story 2025’ ট্যুরে উইল স্মিথের সফরসঙ্গী ছিলেন ব্রায়ান কিং জোসেফ। মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের মার্চ মাসে লাস ভেগাসে ট্যুর চলাকালীন ঘটনাটি ঘটে। জোসেফের দাবি, একদিন হোটেলে ফিরে তিনি লক্ষ্য করেন, তাঁর অনুপস্থিতিতে বিনা অনুমতিতে কেউ তাঁর ঘরে প্রবেশ করেছে।
ঠিক কী হয়েছিল? (Will Smith)
অভিযোগ অনুযায়ী, ওই হোটেল রুমে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা, ওয়াইপস, একটি বিয়ারের বোতল, এইচআইভি সংক্রান্ত কিছু ওষুধ ও হাসপাতালের নথিপত্র পাওয়া যায়। এছাড়াও একটি হাতে লেখা চিঠিতে উল্লেখ ছিল “ব্রায়ান, আমি ৫:৩০-এ ফিরে আসব। তখন শুধু আমরাই থাকব।”
ঘটনায় আতঙ্কিত হয়ে জোসেফ হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে তাঁকে জানানো হয়, সংশ্লিষ্ট রুমটি উইল স্মিথের টিমের পক্ষ থেকেই বুক করা এবং সেখানে কেবল টিমের সদস্যদেরই প্রবেশাধিকার রয়েছে। এরপর বিষয়টি স্মিথের (Will Smith) টিমকেও জানানো হলে, পরদিনই ট্যুর থেকে বাদ দেওয়া হয় জোসেফকে।
প্রথমে ট্যুর রুট বদলের কারণ দেখানো হলেও, পরে জোসেফ জানতে পারেন তাঁর জায়গায় অন্য এক বেহালাবাদককে নিয়োগ করা হয়েছে। ট্যুরের মাঝপথে চাকরি হারিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েন তিনি। আদালতে দায়ের করা মামলায় জোসেফ (Brian King Joseph) আরও দাবি করেন, ট্যুর চলাকালীন স্মিথ তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দেন এবং বলেন, তাঁদের মধ্যে ‘বিশেষ এক সম্পর্ক’ রয়েছে।
এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই উইল স্মিথের(Will Smith) বিরুদ্ধে যৌন হেনস্তার (Sexual Harrasment) মামলা দায়ের হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত উইল স্মিথ বা তাঁর টিমের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্ত ও আইনি প্রক্রিয়ার দিকেই এখন নজর গোটা হলিউডের।
