Odisha air scare
Bengal Liberty: আকাশে ওড়ার কিছু সময়ের মধ্যেই বিপদের আঁচ। মুহূর্তের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় পরিণত হল একটি চাটার্ড উড়ান। শনিবার দুপুরে ওড়িশার (Odisha) রাউরকেলার (Rourkela) কাছে জরুরি অবতরণের চেষ্টা করতে গিয়েই মুখ থুবড়ে মাটিতে আছড়ে পড়ল ছোট যাত্রীবাহী বিমানটি। অল্পের জন্য বড়সড় প্রাণহানি এড়ানো গেলেও আহত হয়েছেন পাইলট-সহ মোট ছ’জন (Odisha air scare)।
কোথায় ও কীভাবে দুর্ঘটনা? (Odisha air scare)
ডিজিসিএ (DGCA) সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বর (Bhubaneswar) থেকে রাউরকেলাগামী ৯ আসনবিশিষ্ট ওই চাটার্ড বিমানটি শনিবার দুপুর ১২টা ২৭ নাগাদ উড়ান শুরু করে। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১টা ১৫ মিনিটে রাউরকেলায় অবতরণের কথা ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছনোর প্রায় ৪ নটিক্যাল মাইল আগে, জলদা (Jalda) এলাকার কাছে হঠাৎই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
কেন জরুরি অবতরণের সিদ্ধান্ত? (Odisha air scare)
প্রাথমিক তথ্য অনুযায়ী, টেকঅফের কিছুক্ষণের মধ্যেই পাইলট বিমানের প্রযুক্তিগত সমস্যার কথা বুঝতে পারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তবে নিচু দিয়ে নামার সময় ভারসাম্য হারিয়ে বিমানটি সোজা মাটিতে আছড়ে পড়ে।
কারা ছিলেন বিমানে? (Odisha air scare)
বিমানে মোট ছ’জন আরোহী ছিলেন। দু’জন পাইলট ক্যাপ্টেন নবীন কাদাঙ্গা (Captain Nabin Kadanga) ও সহ-ক্যাপ্টেন তরুণ শ্রীবাস্তব (Tarun Srivastava) এছাড়া চারজন যাত্রী সুশান্তকুমার বিওয়াল, অনিতা সাউ, সুনীল আগরওয়াল ও সবিতা আগরওয়াল । জানা গেছে দুর্ঘটনায় সকলেই আহত হয়েছেন এবং তাঁদের মধ্যে পাইলটের আঘাত তুলনামূলকভাবে গুরুতর হলেও আপাতত সবার অবস্থা স্থিতিশীল।
দ্রুত উদ্ধার, বড় বিপদ এড়াল (Odisha air scare)
দুর্ঘটনার খবর পেয়েই দমকলের তিনটি ইঞ্জিন, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। দ্রুত সকলকে বিমান থেকে বের করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। প্রশাসনের দাবি, সময়মতো উদ্ধার হওয়াতেই বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
তদন্তে কী উঠে আসছে? (Odisha air scare)
দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। বিমানের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নথি, প্রযুক্তিগত রিপোর্ট এবং ফ্লাইট ডেটা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আগেই কোনও যান্ত্রিক ত্রুটি থাকায় এই বিপর্যয় ঘটে থাকতে পারে। এই ঘটনার পর আঞ্চলিক রুটে ছোট বিমানের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে (Odisha air scare)।
