Migrant Worker Death Protest
Migrant Worker Death Protest

অবশেষে ৩০ ঘণ্টা পর পুলিশি কড়াকড়িতে বেলডাঙায় উঠল অবরোধ (Police RAF Action West Bengal, লালগোলা সেকশনে ট্রেন চলাচল বন্ধ

Bengal Liberty, ১৭ জানুয়ারি , কলকাতা : গতকাল থেকে টানা অশান্তির পর অবশেষে পুলিশ কার্যত নিষ্ক্রিয় ছিল, যার কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অবশেষে, ঘটনার ৩০ ঘন্টা পর পুলিশ ও র‍্যাফ রাস্তায় নামে(Police RAF Action West Bengal), এবং টিয়ার শেল ব্যবহার করে অবরোধ তুলে দেয়। পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ এবং ধরপাকড় করা হয়েছে (Police RAF Action West Bengal)।

Beldanga Violence
Beldanga Violence

ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে গতকাল বেলডাঙায় টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করা হয়। ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। শুক্রবার রাতের উত্তেজনার রেশ কাটতে না কাটতেই শনিবার ফের বড়ুয়ামোড়ে রাস্তা অবরোধে নামে স্থানীয়রা।

Police RAF Action West Bengal
Police RAF Action West Bengal

অভিযোগ ওঠে, শুরুতে পুলিশ (Police RAF Action West Bengal) নিষ্ক্রিয় ছিল। তবে পরিস্থিতি জটিল হয়ে উঠতেই পুলিশ সুপারের (Police RAF Action West Bengal) নেতৃত্বে বিশাল বাহিনী ও র‍্যাফ মোতায়েন করা হয়। বড়ুয়ামোড়ে জমায়েত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে অবরোধ তুলিয়ে দেয় পুলিশ (Police RAF Action West Bengal)। একাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এদিকে, বেলডাঙা স্টেশন সংলগ্ন রেল ট্র্যাকে জমায়েত হতেই পুলিশ (Police RAF Action West Bengal)ও র‍্যাফ যৌথভাবে অভিযান চালায়। টিয়ার শেল ছুড়ে বিক্ষোভকারীদের হটানো হয়। পরে এলাকা শান্ত হলে রুটমার্চ ও চিরুনি তল্লাশি চালানো হয়।

লালগোলা সেকশনে ট্রেন চলাচল বন্ধ

অশান্তির জেরে কৃষ্ণনগর–লালগোলা শাখায় আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। রেল কর্তৃপক্ষের দাবি, রেললাইন ও লেভেল ক্রসিং ক্ষতিগ্রস্ত হওয়ায় যাত্রী নিরাপত্তা ঝুঁকির মুখে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চালানো হবে না।

পুলিশি পদক্ষেপের পর আপাতত বেলডাঙায় বিক্ষোভ ও অবরোধ উঠে গেছে, তবে এলাকায় এখনও কড়া নজরদারি চালানো হচ্ছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury