West Bengal weather forecast
Bengal liberty Desk, ১৯ জানুয়ারি, কলকাতা: এবার শীতের বিদায়ের পালা (West Bengal weather forecast)। মন খারাপ হলে এটাই সত্যি। সরস্বতী পুজোর আগেই এবার ঠান্ডার কাঁপুনি মিস করবেন শহরবাসী (West Bengal weather forecast)। দাপুটে শীতের এবারের মতো ‘ইতি’ বলে হাওয়া অফিস সূত্রে খবর। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ জাঁকিয়ে ঠান্ডার দিন এবার শেষ বলা যেতেই পারে (West Bengal weather forecast)।
কী বলছে হাওয়া অফিস (West Bengal weather forecast)?
আজ, সোমবার থেকেই ধীরে ধীরে আলগা হতে শুরু করবে জাঁকিয়ে শীত (West Bengal weather forecast)। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে শুরু করবে (West Bengal weather forecast)। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা গড়ে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে (West Bengal weather forecast)। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। যার জেরে এবারের মতো শীত উপভোগের দিন কার্যত শেষ হতে চলেছে (West Bengal weather forecast)।
সরস্বতী পুজোতে কেমন থাকবে আবহাওয়া (West Bengal weather forecast)?

আগামী শুক্রবার, ২৩শে জানুয়ারি সরস্বতী পুজো (West Bengal weather forecast)। কাকতালীয়ভাবে সেই দিনই নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীও। বসন্ত পঞ্চমীর দিন শীতের দাপট খুব একটা থাকবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস (West Bengal weather forecast)।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal weather forecast)
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ আকাশ মূলত পরিষ্কার থাকবে (West Bengal weather forecast)। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা (West Bengal weather forecast) দেখা যেতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা চাদর সরে রোদ উঠবে। দিনের বেলা তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও রাতের দিকে হালকা শীত (West Bengal weather forecast) অনুভূত হবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর (West Bengal weather forecast)।
উত্তরবঙ্গে আবহাওয়া (West Bengal weather forecast)
উত্তরবঙ্গের দার্জিলিং (West Bengal weather forecast) সহ পাহাড়ি এলাকায় এখনও হাড়কাঁপানো ঠান্ডার আমেজ বজায় রয়েছে। দার্জিলিঙে (West Bengal weather forecast) আরও কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকলেও উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। পার্বত্য এলাকায় সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, যার ফলে দৃশ্যমানতা কমতে পারে (West Bengal weather forecast)।
