West Bengal Assembly Session
Bengal Liberty, Kolkata – ভোটের মুখে সপ্তদশ পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Assembly Session) শেষ অধিবেশন আরও কিছুটা পিছিয়ে গেল। এর জেরে রাজ্য বাজেট (West Bengal Assembly Session)তথা ভোট অন অ্যাকাউন্ট কবে পেশ হবে, তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে থেকে জানিয়ে দেওয়া হলো দিনটি।

অধিবেশন পিছোনোয় বাজেট নিয়ে অনিশ্চয়তা (West Bengal Assembly Session)
আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—কবে পেশ হবে রাজ্য বাজেট? এখনও পর্যন্ত সরকারিভাবে বাজেট পেশের নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি।
উল্লেখযোগ্যভাবে, তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এটাই শেষ বাজেট। বিধানসভা নির্বাচনের আগে হওয়ায় এটি পূর্ণাঙ্গ বাজেট নয়, বরং একটি **ভোট অন অ্যাকাউন্ট** হিসেবেই পেশ করা হবে।

বদলে গেল পূর্বঘোষিত সূচি (West Bengal Assembly Session)
এর আগে বিধানসভা সূত্রে জানানো হয়েছিল, “৩১ জানুয়ারি অধিবেশন শুরু হবে এবং ২ ফেব্রুয়ারি সাপ্লিমেন্টারি বাজেট পেশ করা হবে। এমনকি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নিজেও সেই সূচির কথা জানিয়েছিলেন। কিন্তু সেই পরিকল্পনা কার্যত বাতিল হয়ে গিয়েছে।
এখন প্রশাসনিক মহলে আলোচনা চলছে, “৫ ফেব্রুয়ারি ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

অধিবেশন কবে শেষ হবে? (West Bengal Assembly Session)
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, অধিবেশন শেষ হওয়ার কথা ৫ ফেব্রুয়ারি। তবে নতুন করে শোনা যাচ্ছে, অধিবেশন ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। কেন এই সময়সূচি বদল, তা নিয়ে সরকারিভাবে কোনও ব্যাখ্যা মেলেনি।
কেন দেরি? জল্পনার কারণ (West Bengal Assembly Session)
নবান্ন ও বিধানসভা সূত্রে দেরির পিছনে মূলত দু’টি কারণ নিয়ে জোর আলোচনা চলছে—
প্রথমত, জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির শুরুতে তৃণমূল কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ দলীয় কর্মসূচি রয়েছে। পাশাপাশি, ২৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর ও রয়েছে। দলীয় ব্যস্ততার সঙ্গে অধিবেশনের সূচি মেলাতেই এই পরিবর্তন বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।
দ্বিতীয়ত, ভোট অন অ্যাকাউন্ট হলেও বাজেট তৈরির কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। যেহেতু এটি প্রায় চার মাসের জন্য প্রস্তাবিত বাজেট, তাই হিসেব-নিকেশ চূড়ান্ত করতে অতিরিক্ত সময় লাগছে বলেই মনে করছে প্রশাসনিক মহল।

ভোটের পর নতুন সরকার গঠিত হলে, সেই সরকার ফের একটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। তবে তার আগে এই অন্তর্বর্তী বাজেট আসছে—সেদিকেই এখন নজর রাজ্যের রাজনৈতিক মহলের।

