(Nazirabad momo factory fire)
(Nazirabad momo factory fire)

HC grants permission to Anandapur procession হাইকোর্টে সবুজ সংকেত পেল বিজেপি, (Najirabad Fire Incident) শুভেন্দুর আনন্দপুরে মিছিলের অনুমতি

Bengal Liberty , কলকাতা – আনন্দপুরের নাজিরাবাদের(Najirabad Fire Incident) অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদ মিছিলের অনুমতি দিল হাই কোর্ট। গত রবিবার গভীর রাতে আনন্দপুরের নাজিরাবাদ(Najirabad Fire Incident) এলাকার মোমো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের (Anandapur Incident) ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার একটি প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচির(Najirabad Fire Incident) ডাক দেওয়া হয়েছিল বিজেপির (BJP) পক্ষ থেকে।

তবে, নরেন্দ্রপুর থানার তরফ থেকে বিরোধী দলনেতার (Suvendu Adhikari) মিছিলে অনুমতি দেওয়া হয়নি। তারপরই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রশাসনের কড়াকড়ির মধ্যেও রুটে সামান্য বদল এনে শুভেন্দুকে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট(Najirabad Fire Incident)।

Najirabad Fire Incident
Najirabad Fire Incident

মিছিলের অনুমতি (Najirabad Fire Incident)

বিরোধী দলনেতা গড়িয়া শিতলামন্দির (Garia Shitlamandir) থেকে ঘটনাস্থল (Anandapur) পর্যন্ত মিছিল করতে চেয়েছিলেন। কলকাতা হাইকোর্ট সেই রুটে সামান্য বদল এনে মিছিলের অনুমতি দিলেন। শীতলা মন্দির থেকে বাঁদিকে ঘুরে ইএম বাইপাস ধরে ব্রিজের নীচ দিয়ে নরেন্দ্রপুর থানার দিকে মিছিল যাবে।

Najirabad Fire Incident
Najirabad Fire Incident

হাইকোর্টের বেঁধে দেওয়া কিছু শর্ত (Najirabad Fire Incident)

বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ওঠে মামলাটি। বৃহস্পতিবার অনুমতি দেওয়ার পাশাপাশি কিছু শর্ত বেঁধে দিয়েছে হাইকোর্ট। শুনানি শেষে আদালত জানায়, শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টে পর্যন্ত কর্মসূচি করা যাবে। তার সাথে জানায়, সর্বোচ্চ ২০০০ জন অংশ নিতে পারবেন এই মিছিলে। কোনও উস্কানিমূলক বা প্ররোচনামূলক বক্তব্য দেওয়া যাবে না।

Najirabad Fire Incident
Najirabad Fire Incident

আদালত আরও স্পষ্ট করেছে যে, আইনশৃঙ্খলা রক্ষার সম্পূর্ণ দায়িত্ব কর্মসূচির উদ্যোক্তাদেরই নিতে হবে। যানজট এড়ানোর বিষয়টি পুলিশ নজরে রাখবে। সেই সঙ্গে স্থানীয় থানায় ২০ জন স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নম্বর জমা দেওয়া বাধ্যতামূলক। প্রয়োজনে পাঁচ জনের একটি প্রতিনিধি দল থানায় গিয়ে ডেপুটেশনও জমা দিতে পারবে।

Najirabad Fire Incident
Najirabad Fire Incident

আরও পড়ুন – সাংসদ দেবের পদ্মশ্রী নিয়ে কটাক্ষ (Dev IMPPA Meeting) !ইম্পা বৈঠকে দেবের মন্তব্যে ক্ষুব্ধ টলিউড MP Dev in Controversy

জারি ১৬৩ ধারা (Najirabad Fire Incident)

উল্লেখ্য, শুভেন্দু অধিকারী মিছিলের অনুমতি চাইলে হঠাৎ আগুন লাগার চতুর্থ দিন পর অর্থাৎ বুধবার বিকেল থেকে জারি করা হয় ১৬৩ ধারা (Article 163)। গুদামের ১০০ মিটারের মধ্যে জারি করা হয়েছে এই ধারা। মিছিল, জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়। স্বভাবতই বিজেপি তরফ থেকে প্রশ্ন করা হয়, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আসবে, তাতে বাধা দেওয়ার জন্যই কি ১৬৩ ধারা? নরেন্দ্রপুর থানা (Narendrapur Police Station) থেকে পাঠানো ইমেলকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যায় বিরোধী দলনেতা। পাশাপাশি আজ, বৃহস্পতিবার বিধায়কদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শনও করেন শুভেন্দু অধিকারী।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury