BJP rally in Kolkata
Bengal Liberty , কলকাতা – নবান্নের সামনে বিজেপির(Opposition Leader West Bengal) ধর্না কর্মসূচির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ফলে নবান্নের(Opposition Leader West Bengal) সামনে অবস্থান কর্মসূচির অনুমতি পেল না বিজেপি। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও রায় বহাল থাকল।
নবান্নের (Nabnna) সামনে প্রতিবাদ কর্মসূচির (Protest programme) অনুমতি চেয়ে প্রথমে কলকাতা হাইকোর্টে (Calcutta High court) সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারীরা(Opposition Leader West Bengal)। তবে বিচারপতি শুভ্রা ঘোষ নবান্নের সামনে ধর্না কর্মসূচির অনুমতি দেননি(Opposition Leader West Bengal)। তারপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে আবেদন করে বিজেপি(Opposition Leader West Bengal)। মামলার শুনানি হলেও রায়দান স্থগিত রেখেছিল ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্ত ডিভিশন বেঞ্চে বহাল রাখার রায় ঘোষণা করা হয়।

প্রতিবাদ কর্মসূচির আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Opposition Leader West Bengal)
প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Opposition Leader West Bengal) নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচির অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন। তাঁর দাবি, মন্দিরতলা বাসস্ট্যান্ড নয়, সরাসরি নবান্নের গেটের সামনে বসেই তিনি প্রতিবাদ জানাতে চান। ইডির তদন্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপ ও বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদেই বিজেপি বিধায়কদের নিয়ে এই কর্মসূচি হবে বলে জানান তিনি।
বিকল্প জায়গায় কর্মসূচির অনুমতি দিয়েছিল হাইকোর্ট (Opposition Leader West Bengal)
প্রসঙ্গত, এর আগে বিচারপতি শুভ্রা ঘোষের পর্যবেক্ষণে বলা হয়, শান্তিপূর্ণ প্রতিবাদ সকলের গণতান্ত্রিক অধিকার হলেও নবান্ন একটি উচ্চ-নিরাপত্তা যুক্ত এলাকা। সে কারণে সেখানে কর্মসূচির অনুমতি না দেওয়ার ক্ষেত্রে পুলিশের যুক্তি গুরুত্ব পাওয়ার যোগ্য(Opposition Leader West Bengal)। তবে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বদলে বিকল্প জায়গায় কর্মসূচির অনুমতি দেয় হাইকোর্ট।

হাইকোর্টের বেঁধে দেওয়া শর্ত (Opposition Leader West Bengal)
আদালতের নির্দেশ অনুযায়ী, নবান্ন থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে মন্দিরতলা বাসস্ট্যান্ডে বিজেপি(Opposition Leader West Bengal) ধর্না দিতে পারবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কর্মসূচি চলবে। একই সঙ্গে একাধিক শর্তও আরোপ করা হয়—সর্বাধিক ৫০ জন বিধায়ক অংশ নিতে পারবেন, সাধারণ মানুষের যাতায়াত বা যান চলাচলে কোনও বিঘ্ন ঘটানো যাবে না।
উসকানিমূলক বক্তব্য, গালিগালাজ বা অশালীন ভাষা নিষিদ্ধ করা হয়েছে। মাইক্রোফোন ব্যবহার করা যাবে না এবং শব্দদূষণ সংক্রান্ত নিয়ম মানতে হবে। পাশাপাশি কমপক্ষে ১০ জন স্বেচ্ছাসেবকের নাম ও মোবাইল নম্বর আগাম পুলিশের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়।
হাই কোর্টের রায়ে অসন্তুষ্ট হয়েছিলেন বিরোধী দলনেতা (Opposition Leader West Bengal)
সিঙ্গল বেঞ্চের ওই রায়ের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিজেপি(Opposition Leader West Bengal)। তিনি আরও বলেন ধর্না কর্মসূচি শান্তিপূর্ণ ভাবেই হবে। নবান্নের সামনে ‘বুক ফুলিয়ে’ ধর্না দিতে চান তাঁরা। তারপরও সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল থাকল ডিভিশন বেঞ্চে। এখন দেখার নবান্নর সামনে ২০০ মিটারের মধ্যে বিজেপি বিধায়কদের নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Opposition Leader West Bengal) ধর্না কর্মসূচী সফল হয় কিনা। নাকি শেষ পর্যন্ত হাই কোর্টের রায় মেনে মন্দিরতলা বাসস্ট্যান্ডে কর্মসূচি পালিত হবে? সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি।
