Weather update
Bengal Liberty, Kolkata:
শীতের দাপট কমছে বাংলায়, সপ্তাহান্তে পারদ ঊর্ধ্বমুখী(Weather update)
দিন বড় হচ্ছে তার সাথেই বাড়ছে রোদের তেজ। মাঘের শেষ লগ্নে বাংলার আবহাওয়ায় এখন শীতের বিদায়ের সুর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে ধীরে ধীরে বাড়বে রাতের তাপমাত্রা। সপ্তাহান্তে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় শীতের আমেজ অনেকটাই ফিকে হয়ে আসবে।

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে(Weather update)। ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও দিনের আকাশ থাকবে পরিষ্কার। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকে ধীরে ধীরে রাতের তাপমাত্রা বাড়বে এবং বৃহস্পতিবার সকালে তা ১৬ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে। সপ্তাহান্তে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে পূর্বাভাস।
Scholarship পেলেও Yuva Sathi -র টাকা পাওয়া যাবে: Mamata Banerjee | Bengal Liberty | West Bengal News @MamataOfficial @BanglarGorboMB #mamatabanerjee #yuvasathi #westbengalnews #scholarship #bengalliberty pic.twitter.com/zkvacerNnD
— Bengal Liberty (@bengalliberty1) February 10, 2026
রাজ্যজুড়ে তাপমাত্রার চিত্র
মঙ্গলবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল সিউড়ি, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১১ ডিগ্রি সেলসিয়াসে। পাহাড়ি এলাকায় এখনও শীতের প্রভাব থাকলেও দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে(Weather update)। তবে বুধবার থেকেই উত্তরবঙ্গেও পারদ চড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।

কুয়াশা ও বৃষ্টির পূর্বাভাস
আগামী কয়েক দিনে রাজ্যজুড়ে বৃষ্টি বা ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। যদিও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে খুব হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।


