Maha Shivaratri 2026
Bengal Liberty, কলকাতা:
মহাশিবরাত্রি(Maha Shivaratri 2026) হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব। এই দিনে ভক্তরা পরম ভক্তি ও উদ্দীপনার সঙ্গে মহাদেবকে আরাধনা করেন। বিশ্বাস করা হয় এই তিথিতেই শিব ও পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল। আবার অন্য কাহিনী মতে, সমুদ্র মন্থনের সময় বিশ্বকে রক্ষা করার জন্য মহাদেব রুদ্ররূপে আবির্ভূত হন। তাই মহাশিবরাত্রি কেবল ধর্মীয় উৎসব নয়, বরং আত্মিক জাগরণের প্রতীকও বটে।
মহাশিবরাত্রি ২০২৬: কবে পালন করবেন Maha Shivaratri 2026
১৫ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার
চতুর্দশী তিথি শুরু: ১৫ ফেব্রুয়ারি, বিকেল ০৫: ০৪ মিনিট
চতুর্দশী তিথি শেষ: ১৬ ফেব্রুয়ারি, বিকেল ৫.৩৪ মিনিট
নিশীথ কাল (শ্রেষ্ঠ পুজোর সময়): রাত্রি ১২.০৯ – ০১.০১ মিনিট পর্যন্ত
নিশীথ কালকে শিবপুজোর জন্য সর্বাধিক ফলদায়ক সময় মনে করা হয়। এই সময়ে শিবের আরাধনা করলে বিশেষ আশীর্বাদ লাভ হয়।

চার প্রহরের পুজোর গুরুত্ব (Maha Shivaratri 2026)
মহাশিবরাত্রিতে চার প্রহরের শিবলিঙ্গের অভিষেক করা শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ রয়েছে। প্রতিটি প্রহরের জন্য আলাদা উপকরণ ব্যবহার করা হয়।
প্রথম প্রহর, উপকরণ দুধ
দ্বিতীয় প্রহর, উপকরণ দই
তৃতীয় প্রহর , উপকরণ ঘি
চতুর্থ প্রহর, উপকরণ মধু
এই চার প্রহরের নিয়ম মেনে অভিষেক করলে শিবপ্রসন্ন হন।

পুজোর প্রক্রিয়া (Maha Shivaratri 2026)
সকাল বেলা স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন এবং শিবলিঙ্গের সামনে বসে সংকল্প গ্রহণ করুন।
‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র জপের সঙ্গে শিবলিঙ্গে জল, দুধ বা প্রয়োজনীয় উপকরণ ঢালুন এবং বেলপাতা অর্পণ করুন। পুজোর শেষে শিবচালিশা পাঠ করুন এবং শিবের আরতি করুন।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিশেষ পদ্ধতি ও উপকারিতা (Maha Shivaratri 2026)
ঋণমুক্তি: শিবলিঙ্গে আখের রস ঢেলে অভিষেক করলে আর্থিক বাধা কমে।
মানসিক শান্তি: কাঁচা দুধের সঙ্গে সামান্য কালো তিল মিশিয়ে অর্পণ করলে শনি ও চন্দ্রের অশুভ প্রভাব হ্রাস পায়।
দাম্পত্য সুখ: স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি থাকলে শিব-পার্বতীকে একসঙ্গে হলুদ ও সিঁদুর অর্পণ করলে সম্পর্কের উন্নতি হয়।
কেন পালন করা হয় মহাশিবরাত্রি? (Maha Shivaratri 2026)
পৌরাণিক কাহিনী অনুযায়ী, এই দিনে শিব ও শক্তি একীভূত হন। আবার অন্যদিকে বলা যায় সমুদ্র মন্থনের সময় বিষ পান করে বিশ্বকে রক্ষা করেন শিব। তাই ভক্তরা শিবের মাথায় জল ও বেলপাতা ঢেলে শান্তি, ধৈর্য ও আধ্যাত্মিক উন্নতির কামনা করেন।
