West Bengal Police Reshuffle 2026
Bengal Liberty , Kolkata :
রাজ্য পুলিশ প্রশাসনে আবারও বড়সড় রদবদল করল নবান্ন (West Bengal Police Reshuffle 2026)। একাধিক শীর্ষ পদে পরিবর্তনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে সবচেয়ে আলোচিত নাম মুকেশ, যাঁকে মুর্শিদাবাদ-জঙ্গিপুর রেঞ্জের আইজি পদ থেকে সরিয়ে রাজ্যের আইবি-র আইজি করা হয়েছে।

যুবভারতী-কাণ্ডের পর থেকেই নজরে মুকেশ (West Bengal Police Reshuffle 2026)
গত ১৩ ডিসেম্বর Lionel Messi-র যুবভারতী সফর ঘিরে ব্যাপক বিশৃঙ্খলার ঘটনা সামনে আসে। সে সময় বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি ছিলেন মুকেশ। অভিযোগ ওঠে, গ্যালারি থেকে দর্শকেরা মেসিকে দেখতে না-পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন। ভাঙচুর, জলের বোতল ও চেয়ার ছোড়াছুড়ি, এমনকি রেলিং টপকে মাঠে ঢুকে পড়ার মতো ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
ঘটনার পর তৎকালীন মুখ্যসচিব মনোজ পন্থ মুকেশকে শো-কজ নোটিস পাঠান। এরপর ৩০ জানুয়ারি রাজ্য ও কলকাতা পুলিশের বড় রদবদলের তালিকায় তাঁর নাম ছিল। তাঁকে বিধাননগরের সিপি পদ থেকে সরিয়ে মুর্শিদাবাদ-জঙ্গিপুর রেঞ্জের আইজি করা হয়। তবে কয়েক দিনের মধ্যেই আবারও বদলি করে তাঁকে আইবি-র আইজি পদে আনা হল।
আরও পড়ুন – দোলের পর রথযাত্রা, (PM Modi Brigade) মার্চে ব্রিগেডে মোদির জনসভা!
রুটিন প্রশাসনিক বদলি (West Bengal Police Reshuffle 2026)
আরও যাঁরা বদলি হলেন
- শুধু মুকেশ নন, রাজ্য পুলিশের আরও একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে , এডিজি (দক্ষিণবঙ্গ) পদে দায়িত্ব পেলেন রাজীব মিশ্র। এতদিন তিনি এডিজি (আধুনিকরণ ও সমন্বয়) পদে ছিলেন।
- লক্ষ্মীনারায়ণ মিনা-কে কারা বিভাগের এডিজি পদ থেকে সরিয়ে সিআইডি-র এডিজি করা হয়েছে।
- নদিয়া-রানাঘাট রেঞ্জের ডিআইজি সঈদ ওয়াকুর রাজ়াকে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
- কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি অমরনাথ কে-কে জলপাইগুড়িতে পাঠানো হয়েছে।
- জলপাইগুড়ির এসপি ওয়াই রঘুবংশীকে কৃষ্ণনগর পুলিশ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রশাসনিক বার্তা কী? (West Bengal Police Reshuffle 2026)
বিশেষজ্ঞদের মতে, শীর্ষস্তরে ধারাবাহিক এই রদবদল প্রশাসনিক বার্তা বহন করে। যুবভারতীর ঘটনাকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই মুকেশের বদলি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। যদিও সরকারিভাবে একে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া বলেই ব্যাখ্যা করা হয়েছে।
রাজ্য পুলিশের কাঠামোতে এই পরিবর্তনের ফলে আগামী দিনে আইনশৃঙ্খলা ও গোয়েন্দা তৎপরতায় কী প্রভাব পড়ে, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।
